বাংলাহান্ট ডেস্ক : পুজো মিটে গেলেও বাঙালির ঘোরাঘুরি শেষই হচ্ছে না। কিন্তু পুজোর ছুটিতে (Digha-Puri) যারা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য রয়েছে খারাপ খবর। আগামী সপ্তাহেই বছরের প্রথম সাইক্লোন ‘অর্ণবের’ প্রভাব বোঝা যাবে বাংলায়। বর্তমানে আন্দামানের কাছেই অবস্থান করছে এই নিম্নচাপ। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ এগিয়ে যেতে পারে উত্তর পশ্চিমের দিকে। মনে করা হচ্ছে সোমবার নিম্নচাপটি পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। তার জেরেই মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে দক্ষিণবঙ্গে।
দিঘা পুরীতে (Digha-Puri) জারি সতর্কতা
আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী, আগামী বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলা এবং পশ্চিমাঞ্চলে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। বাদ যাবে না শহর কলকাতাও। এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। দুই চব্বিশ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ায় মঙ্গলবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি: উত্তরবঙ্গে বুধবার থেকে বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। এদিন ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। ঘূর্ণিঝড়ের জেরে উপকূলে (Digha-Puri) দমকা বাতাস বইতে পারে। তার জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আরও পড়ুন : দীপাবলির আগে আরও ৫% DA বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার, বকেয়ার টাকা মিলবে ১ নভেম্বর
আন্দামানেও ভারী বৃষ্টি: আন্দামানের কাছে নিম্নচাপটি অবস্থান করায় সেখানে ভারী বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। সোমবার থেকে সেখানে ঘন্টায় ৬০-৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার থেকে ওড়িশা অন্ধ্র উপকূলে শুরু হবে দুর্যোগ। মঙ্গলবার পুরী ও বিশাখাপত্তনমে লাল ও বুধবার কমলা সতর্কতা জারি হয়েছে।
আরও পড়ুন : বাড়িতে বানানো নাড়ু শক্ত হয়ে যাচ্ছে, কীভাবে নরম করবেন নারকেল নাড়ু?
গঞ্জাম জেলায় মঙ্গলবার ও বুধবার থাকছে লাল সতর্কতা। দক্ষিণ ভারতের ট্রেন চলাচলে নিয়ন্ত্রিত হতে পারে ঘূর্ণিঝড়ের জন্য। শুধু তাই নয়, সিকিমে তুষারপাতের সতর্কতাও থাকছে।














