Durga Puja 2026 Live Updates

জুলাই থেকেই কার্যকর হতে পারে নতুন DA, একসঙ্গে মিলবে ৩ মাসের টাকা? জেনে নিন হিসাব

Published on:

Published on:

Telangana Government announces Dearness Allowance DA hike
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা এখন অপেক্ষা করছেন মহার্ঘ ভাতা বা DA (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণার জন্য। বর্তমানে তাঁরা ৬০% হারে ডিএ ও ডিআর পাচ্ছেন। এবার ৩% ডিএ বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। সেক্ষেত্রে ডিএ বেড়ে ৬৩% হতে পারে। ডিএ বাড়লে কর্মীদের পাশাপাশি পেনশনভোগীরাও বাড়তি টাকা পাবেন। সেই সঙ্গে জুলাই মাস থেকে বকেয়া টাকাও একসঙ্গে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

অক্টোবর না নভেম্বর, কবে মিলবে ডিএ (Dearness Allowance)-র বকেয়া?

ডিএ (Dearness Allowance) বৃদ্ধির সিদ্ধান্ত ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হলে, কর্মীরা আগের মাসগুলির বকেয়া টাকা পাবেন। অক্টোবর মাসের বেতনের সঙ্গে নতুন হারে ডিএ দেওয়া হলে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর, এই ৩ মাসের বকেয়া মিলতে পারে। আবার নভেম্বর মাসের বেতনের সঙ্গে টাকা দেওয়া হলে ৪ মাসের বকেয়া পাওয়ার সম্ভাবনা থাকবে।

তবে ডিএ (Dearness Allowance) বৃদ্ধির জন্য প্রথমে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন প্রয়োজন। এরপর সরকারি নির্দেশনামা জারি হলে বর্ধিত ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। কত টাকা বকেয়া পাওয়া যাবে, তা নির্ভর করবে কর্মীর মূল বেতনের উপর। হিসাব করার সময় বাড়িভাড়া ভাতা (HRA) বা যাতায়াত ভাতা (TPTA) ধরা হবে না।

হিসাবের নিয়মও সহজ। মূল বেতনের ৩% হল এক মাসের বাড়তি ডিএ। এই টাকাকে বকেয়া মাসের সংখ্যা দিয়ে গুণ করলেই মোট বকেয়ার হিসাব পাওয়া যাবে।

যেমন, ৩ মাসের বকেয়া হিসাব করতে হলে এক মাসের বাড়তি ডিএ-র টাকাকে ৩ দিয়ে গুণ করতে হবে। তবে এই অঙ্ক আনুমানিক। সরকারি নির্দেশিকা প্রকাশের পরেই সঠিক হিসাব জানা যাবে।

পেনশনভোগীদের ক্ষেত্রেও একইভাবে হিসাব করা হবে। তাঁদের মূল পেনশনের উপর ভিত্তি করে বাড়তি ডিআর দেওয়া হবে। অন্যদিকে, বকেয়া হিসাবে পাওয়া টাকা আয়কর স্ল্যাব অনুযায়ী করযোগ্য হবে।

আরও পড়ুনঃ ‘একা শক্তিতেই বোর্ড গঠন’, পুরভোটের আগে বড় দাবি শমীক ভট্টাচার্যের!

কেন্দ্রীয় কর্মচারী সংগঠনগুলির আশা, অক্টোবরের শেষ সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে ডিএ (Dearness Allowance) বৃদ্ধি নিয়ে চূড়ান্ত ঘোষণা হতে পারে। তবে কবে থেকে বাড়তি ডিএ দেওয়া হবে এবং বকেয়া ঠিক কবে মিলবে, তা এখনও সরকারি ঘোষণার উপর নির্ভর করছে।