বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক সূর্যকুমার যাদবের বদলে তাকে দলে আনা হয়েছিল। ফেরার পরেই তার হাতে দেওয়া হয়েছিল ভারতীয় দলের (Indian Cricket Team) নেতৃত্বের কঠিন দায়িত্ব। প্রাথমিকভাবে শোচনীয় অবস্থা হলেও ধীরে ধীরে পরিস্থিতি বদলে দিয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। কিন্তু নেতৃত্বের দিক দিয়ে তার উন্নতি হলেও তার ব্যাটিংয়ে প্রভাব পড়ছে অধিনায়কত্বের চাপের, এবার ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কের বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজা (Ajay Jadeja)।
ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্বভার তার কাঁধে আসার পর প্রথম ৭ ম্যাচের একটিতেও জয় পাননি শ্রেয়স। কিন্তু তারপর জিম্বাবোয়ে সফরে প্রথম ম্যাচ ও সিরিজ জয়ের স্বাদ পান তিনি। তারপর একে একে ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়ের পাশাপাশি এশিয়ান গেমসের মঞ্চে ভারতকে ফের একবার স্বর্ণপদক জয়ের রাস্তা দেখিয়েছেন ক্যাপ্টেন্স শ্রেয়স।

কিন্তু এই নির্দিষ্ট সময়ের মধ্যে তার ব্যাটিংয়ে খুব বড় নেতিবাচক প্রভাব পড়তে দেখা গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি শতরান ছাড়া মনে রাখার মত কোনও ইনিংস খেলতে পারেননি তিনি। ঠিক একই সমস্যা দেখা যাচ্ছিল সূর্যকুমার যাদবের ক্ষেত্রেও। শেষ কয়েক মাসে অধিনায়ক হিসেবে দলকে সাফল্য দিলেও ব্যাট হাতে চূড়ান্ত নিষ্প্রভ ছিলেন স্কাই।
আরও পড়ুন: ভারতীয় দলে সুযোগ দিচ্ছে না BCCI, এবার নিন্দুকদের বিরুদ্ধে মুখ খুললেন সামি! দিলেন কড়া জবাব
তবে শ্রেয়স আইয়ারের অবস্থা ব্যাট হাতে অতটাও খারাপ নয়। কিন্তু আইপিএলে পাঞ্জাব কিংসের জার্সিতে তাকে যে নিয়মিত বড় ইনিংসগুলি খেলতে দেখা যায় তা একেবারেই দেখা যাচ্ছে না। এই প্রসঙ্গে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজা বলেছেন, “শ্রেয়াস আইয়ার নিশ্চয়ই অধিনায়কত্বের চাপে আছেন, কারণ তাঁর ব্যাটিং প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না। ব্যাটিংয়ে তিনি বড় ধরনের হতাশাই উপহার দিয়েছেন। আমার মনে পড়ে, আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে তিনি কী দুর্দান্ত সব ইনিংস খেলেছিলেন, কিন্তু ভারতের জার্সিতে তেমনটা দেখা যাচ্ছে না। তিনি রানের গতি বাড়াতে হিমশিম খাচ্ছেন, স্ট্রাইক রোটেট করতে পারছেন না, এমনকি রান পেতেও বেশ কষ্ট করছেন। আশা করি, তিনি এই মুহূর্তে যে সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছেন, তা দ্রুত কাটিয়ে উঠবেন।”
আরও পড়ুন: রোহিত শর্মাকে টপকে গেলেন সঞ্জু স্যামসন! হিটম্যানকে টপকে উঠে এলেন দুই নম্বরে
তবে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কের ওপর পূর্ণ ভরসা রাখছেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। তার পাশাপাশি আর নিজের স্বাভাবিক ব্যাটিং পজিশন ছেড়ে অনেকটাই নীচে ব্যাটিং করছেন। দলের স্বার্থে তার এই ত্যাগ শিকারের মানসিকতারও প্রশংসা করেছেন গম্ভীর। তবে ব্যাট হাতে নিজের পরিচিত ছন্দে ফিরে নিন্দুকদের চুপ করাতে চাইবেন শ্রেয়স নিজেও।














