Durga Puja 2026 Live Updates

রবিবার হাওড়ার কোন কোন লোকাল বাতিল? বদল ৪ এক্সপ্রেসের সময়, দেখুন তালিকা

Published on:

Published on:

Indian Railways major changes in railway services on sunday
Follow

বাংলা হান্ট ডেস্ক: রবিবার ফের বাতিল একাধিক লোকাল ট্রেন (Indian Railways)। রেল লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য হাওরা ডিভিশনে বিভিন্ন শাখায় ট্রাফিক ব্লক থাকবে। যার ফলে একাধিক লোকাল ট্রেন ও দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। এক নজরে দেখে নিন যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হয়েছে কোন কোন লোকাল ট্রেনের। পাশাপাশি কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আজকের প্রতিবেদনে রইল।

রবিবার রেল পরিষেবায় বড় বদল, দেখুন তালিকা (Indian Railways)

আজকের প্রতিবেদনে রইল কোন কোন শাখায় রক্ষণাবেক্ষণ এর কাজ করা হবে, সেই বিষয়ে বিস্তারিত তথ্য (Indian Railways)।লিলুয়া-বেলুড়: আপ হাওড়া-বর্ধমান কর্ড লাইনে সকাল ১০টা ২০ মিনিট থেকে দুপুর ১ টা ২০ মিনিট পর্যন্ত। কোন্নগর-রিষড়া: রিভার্স লাইনে দুপুর ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত। শেওড়াফুলি-ভদ্রেশ্বর: রিভার্স মেন লাইনে সকাল ১১ টা ৪৫ মিনিট থেকে দুপুর ২ টো ৪৫ মিনিট পর্যন্ত।

তারকেশ্বর-মায়াপুর: সিঙ্গল লাইনে সকাল ১১ টা ২০ মিনিট থেকে দুপুর ২ টো ২০ মিনিট পর্যন্ত।মগরা স্টেশন: ডাউন মেন লাইনে সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত।বাঁইচি-মেমারি: ডাউন মেন লাইনে সকাল ১১ টা ১৫ মিনিট থেকে দুপুর ২ টো ১৫ মিনিট পর্যন্ত।কামারকুণ্ডু স্টেশন: আপ হাওড়া-বর্ধমান কর্ড ১ নম্বর লাইনে সকাল ১০ টা ৫০ মিনিট থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত।

Indian Railways major changes in railway services on sunday

আরও পড়ুন: বন্দে ভারত-সহ ৫ ট্রেনে বাড়ল পরিষেবা, যাত্রীদের জন্য বড় পদক্ষেপ রেলের

বেলমুড়ি-চেরাগ্রাম ব্লক হাট: আপ হাওড়া-বর্ধমান কর্ড লাইনে সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত।মশাগ্রাম-পাল্লা রোড: আপ হাওড়া-বর্ধমান কর্ড লাইনে সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত।বর্ধমান-তালিত: আপ/২ নম্বর লাইনে সকাল ১১ টা ৩০ মিনিট থেকে দুপুর ২ টো ৩০ মিনিট পর্যন্ত।
বাঁশবেড়িয়া-ত্রিবেণী: আপ লাইনে সকাল ১১ টা ৩০ মিনিট থেকে দুপুর ২ টো ৩০ মিনিট পর্যন্ত।

পূর্বস্থলী-পাটুলি: আপ লাইনে দুপুর ১২ টো ৫০ মিনিট থেকে বিকেল ৩টে ৫০ মিনিট পর্যন্ত।অগ্রদ্বীপ-দাঁইহাট: আপ লাইনে দুপুর ১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত।লালবাগ কোর্ট রোড-আজিমগঞ্জ: আপ লাইনে সকাল ১১ টা ৫০ মিনিট থেকে দুপুর ২ টো ৫০ মিনিট পর্যন্ত।মোরগ্রাম-তাকিপুর: আপ লাইনে সকাল ১০ টা৩০ মিনিট থেকে দুপুর ১ টা ৩০ মিনিট পর্যন্ত।
ভেদিয়া স্টেশন: ডাউন লাইনে দুপুর ১২ টা ৩০ মিনিট থেকে বিকেল ৩ টে ৩০ মিনিট পর্যন্ত।

গদাধরপুর-মল্লারপুর: ডাউন লাইনে সকাল ১১ টা ৫০ মিনিট থেকে দুপুর ২ টো ৫০ মিনিট পর্যন্ত।রামপুরহাট-স্বাধীনপুর: ডাউন লাইনে সকাল ১১ টা ৩০ মিনিট থেকে দুপুর ২ টো ৩০ মিনিট পর্যন্ত।নলহাটি-চাতরা: ডাউন লাইনে সকাল ১১টা ২০ মিনিট থেকে দুপুর ২ টো ২০ মিনিট পর্যন্ত।
নগরনবী-পাকুড়: ডাউন লাইনে সকাল ১০ টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত।

এই কাজের ফলে যে ট্রেনগুলি বাতিল হয়েছে তা হল:

৩৭২৩৫, ৩৭২৪১, ৩৭২৪৩, ৩৭২৪৯, ৩৭২৫১, ৩৭২৫৩, ৩৭৬৫১, ৩৭৬৫৫, ৩৭৬১১, ৩৭৮২৯, ৩৭৮৩৫, ৩৬৮২১, ৩৬৮২৩, ৩৬৮২৫, ৩৬৮২৭, ৩৬০১১, ৩৬০৩১, ৩৬০৩৩, ৩৬০৩৫, ৩৭৯১৭, ৩৭৩৬১ ও ৩৭৩৭৭।

ব্যান্ডেল থেকে বাতিল ট্রেনের তালিকা
৩৭২৩৬, ৩৭২৪০, ৩৭২৪২, ৩৭২৪৬, ৩৭২৪৮, ৩৭২৫০ ও ৩৭৭৪৯।

অন্যান্য স্টেশন থেকে বাতিল:

আরামবাগ: ৩৭৩৬২
গোঘাট: ৩৭৩৭৬
পাণ্ডুয়া: ৩৭৬১৪
মেমারি: ৩৭৬৫২ ও ৩৭৬৫৬
কাটোয়া: ৩৭৭৪৮, ৩৭৯২০, ৬৩০০৮ ও ৫৩০০৯
আজিমগঞ্জ: ৫৩০১২
বর্ধমান: ৩৭৮৩৪, ৩৭৮৩৬, ৩৬৮২৪, ৩৬৮২৬, ৩৬৮৩২, ৩৬৮৩৪, ৬৩৫১৫, ৬৩৫৪৯, ৬৩৫৮৩ ও ৬৩০৬৩
চন্দনপুর: ৩৬০৩২, ৩৬০৩৪ ও ৩৬০৩৬
বারুইপাড়া: ৩৬০১২
আসানসোল: ৬৩৫১৪ ও ৬৩৫৫২
অন্ডাল: ৬৩৫৫০
সাহিবগঞ্জ: ৬৩০৬৪
রামপুরহাট: ৬৩০০৭ ও ৬৩৫৮৪

সময়সূচি পরিবর্তন করা হয়েছে যে ট্রেনগুলি: 
১৩০১৬ জামালপুর-হাওড়া কবিগুরু এক্সপ্রেস: নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে ছাড়বে। জামালপুর থেকে সকাল ৬:২৫-এর পরিবর্তে সকাল ৭:২৫-এ ছাড়বে। মালদা ডিভিশনে পথে আরও ৪০ মিনিট নিয়ন্ত্রণ করা হবে।

১২৩৩৮ বোলপুর শান্তিনিকেতন-হাওড়া এক্সপ্রেস: দু’ঘণ্টা দেরিতে ছাড়বে। বোলপুর শান্তিনিকেতন থেকে দুপুর ১:১৫-এর পরিবর্তে বিকেল ৩:১৫-এ ছাড়বে।

১৩১৮৮ রামপুরহাট-শিয়ালদহ মা তারা এক্সপ্রেস: ৩০ মিনিট দেরিতে ছাড়বে। রামপুরহাট থেকে দুপুর ২:১০-এর পরিবর্তে দুপুর ২:৪০-এ ছাড়বে।১২৩৩৯ হাওড়া-ধানবাদ কয়লাক্ষেত্র এক্সপ্রেস: ৪০ মিনিট দেরিতে ছাড়বে। হাওড়া থেকে বিকেল ৫টা২০-এর পরিবর্তে সন্ধ্যা ৬টায় ছাড়বে।

পথে নিয়ন্ত্রণ করা হবে যে ট্রেনগুলি তা হল:
৩৭৩৬৩ হাওড়া-আরামবাগ লোকাল: পথে ২৫ মিনিট নিয়ন্ত্রণ করা হবে। ৬৩১৪২ গোড্ডা-শিয়ালদহ মেমু: পথে ১ ঘণ্টা ৫ মিনিট নিয়ন্ত্রণ করা হবে। ১৩০৩২ জয়নগর-হাওড়া এক্সপ্রেস: মালদহ ডিভিশনে পথে ৩০ মিনিট নিয়ন্ত্রণ করা হবে (Indian Railways)।