বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ঘটলো যাবতীয় জল্পনা-কল্পনার অবসান। কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, লামিন ইয়ামালদের মতো তারকা ফুটবলারদের পেছনে ফেলে ২০২৬ সালের ব্যালন ডি’অর (Ballon d’Or) জয়ী হলেন ইংল্যান্ড অধিনায়ক ও জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার হ্যারি কেন (Harry Kane)। ২০০১ সালে মাইকেল ওয়েনের পর দীর্ঘ ২৫ বছর পর ইংল্যান্ডের হয়ে প্রথম ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেন।
সকল ফুটবল বিশেষজ্ঞরাই স্বীকার করছেন যে যোগ্য ফুটবলার হিসেবেই এই পুরস্কার জিতেছেন তারকা ব্রিটিশ স্ট্রাইকার। গত মরশুমটি ছিল তার কেরিয়ারের সবচেয়ে সেরা মরশুম। সব রকমের প্রতিযোগিতা মিলিয়ে ওই নির্দিষ্ট মরশুমে। তার নামের পাশে ছিল ৭৩টি গোল ও ৮ টি অ্যাসিস্ট। এরপর কর্তৃপক্ষের কাছে তাকে সেরা বিবেচনা করা ছাড়া আর কোনও অপশন ছিল না।

বিশ্বকাপেও দুরন্ত সময় কাটিয়েছেন তিনি। সেমিফাইনালে ইংল্যান্ডের যাত্রা শেষ হয়। ওই টুর্নামেন্টে ৭ ম্যাচ খেলে তিনি করেছিলেন ৬ টি গোল ও ১ টি অ্যাসিস্ট। ক্লাব ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো মহাতারকার রেকর্ড ভেঙে কোনও নির্দিষ্ট ক্লাবের জার্সিতে (এক্ষেত্রে বায়ার্ন মিউনিখ) দ্রুততম ১০০ গোলের গণ্ডি ছোঁয়ার (১০৪ ম্যাচে) রেকর্ড নিজের নামে করেছিলেন তিনি। জিতেছেন জার্মান লিগ। সবমিলিয়ে গত মরশুমটা ছিল তার কেরিয়ারের সেরা মরশুম।
আরও পড়ুন: এল ক্লাসিকোতে জোড়া গোল! বার্সেলোনার বিরুদ্ধেই রিয়াল মাদ্রিদের জার্সিতে এমবাপের ১০০ গোল পূর্ণ
কেরিয়ারের প্রথম ১৫ বছরে কোনো দলীয় ট্রফি জিততে পারেননি হ্যারি কেন। ২০২৫ সালে জিতেছেন বুন্দেসলিগার শিরোপা, যা ছিল তার কেরিয়ারের প্রথম ট্রফি জয়ের স্বাদ। এবার তাঁর মুকুটে যোগ হলো ব্যালন ডি’অর-ও। সোশ্যাল মিডিয়ায় ট্রল করে, একসময় মিমস বানিয়ে কেনের হাতে তুলে দেয়া হয়েছিল ব্যালন ডি’অর। কিন্তু কেইন তা বাস্তবে পরিণত করলেন নিজ গুণে।
আরও পড়ুন: ফের জয় মোহনবাগানের! মনবীরের গোলে হাড্ডাহাড্ডি লড়াইয়ে চেন্নাইকে মাত দিলো সবুজ-মেরুণ শিবির
এইবারের লড়াইয়ে দ্বিতীয় স্থান পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপে আগুনে পারফরম্যান্স করে টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ স্কোরার হয়ে জোড়া গোল্ডেন বুট জেতা ও ক্লাব রিয়াল মাদ্রিদের জার্সিতেও একাধিক দুর্দান্ত পারফরম্যান্স করা কিলিয়ান এমবাপ্পে গত মরশুমে একটিও ট্রফি জিততে পারেননি। শেষপর্যন্ত সেই কারণেই হয়তো মাত্র ৪১ পয়েন্টের ব্যবধানে দ্বিতীয় স্থান অধিকার করেছেন ফ্রেঞ্চ তারকা।














