Durga Puja 2026 Live Updates

‘ঋতব্রত শিবির অফিসিয়ালি BJP-র বি-টিম!’, সংবাদ মাধ্যমের কাছে ক্ষোভ ফেটে পড়লেন কুণাল ঘোষ

Published on:

Published on:

Kunal Ghosh questions BJP for inflation in Rejinagar Election Campaign
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ঋতব্রত শিবিরকে শুভেন্দু অধিকারী তথা বিজেপির বিটিম বলে নজিরবিহীন আক্রমণ করলেন তৃণমূলের বিধায়ক তথা সংসদ মদন মিত্র। সাধারণ মানুষের কাছে কোনোভাবেই যেতে পারছে না বিজেপি তাই এমন উল্টো পাল্টা কাজ করে যাচ্ছে বলে মনে করেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। এই মর্মেই একাধিক কথা জানালেন মমতা তৃণমূলের বিধায়ক।

পুলিশ ও প্রসাশনের অপব্যবহারের অভিযোগ কুণাল ঘোষের

এদিন সাংবাদিক সম্মেলনে জানান, যে শিবিরের কথা বলছেন চাটন শিবির তাদের অফিশিয়ালি একটা ছাপ্পা লাগিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারী। এরা হচ্ছে তারই অর্থাৎ এরা রেডি হয়ে আছে তাকে সমর্থন করবে বলে। এটা আর বিরোধী দল হিসেবে ধরছে না। ফলে যে দলটাকে তৈরি করা হয়েছে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে। যার উপর এতখানি মুখ্যমন্ত্রীর আস্থা যে, এরা আছে বিধানসভায় তাকে হাত তুলে সমর্থন করার জন্য। যারা নিজেরা ফর্ম ফিলাপ করতে পারেনি অধিকাংশ ক্ষেত্রে অভিযোগ এসছে। এবং আমাদের পার্টির তরফ থেকে সে অভিযোগ যথাযথ জায়গায় দেওয়া হয়েছে।

অভিযোগটা হচ্ছে যে পুলিশকে ব্যবহার করা হয়েছে, এসব ফর্ম টর্ম ইত্যাদির কাজে। তো তারা তো পুরোটাই স্পন্সরড বাই বিজেপি! তাদের ট্রাক ছিন্তা এসব গল্পের কোন মাথামুন্ডুও নেই। ফলে এ নিয়ে কোন মন্তব্য করার কোন জায়গাই নেই। এইটুকু বলতে পারি যে যারা ঋতব্রত বা চাটন যখন বিরোধী দলনেতা হয়েছিল তখন পুলিশের চাপে বা পুলিশের অনুরোধে বা পুলিশের হুমকিতে যতজন বিধায়ক সই করেছিলেন। এবার ততজন বিধায়কের সই আছে তো? একটু নামটা জোরে বলতে বলুন না! কজন মাত্র বিধায়কের সই আছে আর বাকি তো কোথায় ভোটার লিস্ট দেখে দেখে কোনভাবে তালিকা করা হয়েছে।

আরও পড়ুনঃ সর্বসম্মতভাবেই SIR-এর সিদ্ধান্ত, বদলানো হয়নি ফর্ম ৬, সুপ্রিম কোর্টকে জানালো ইলেকশন কমিশন

এরপর তিনি আরও জানান, আমরা ওদের সম্পর্কে ওদের প্রত্যেকটা কথার উত্তর দেওয়ার কোন প্রশ্নই ওঠে না! তার কারণ হচ্ছে যে ওদের তো শুভেন্দু অধিকারী স্বীকার করে নিয়েছেন তিনি বলেছেন যে ওরা হচ্ছে উনার বিটিম। শুভেন্দু অধিকারী যেখানে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন ওরা আল্টিমেটলি শুভেন্দু অধিকারীকে সাপোর্ট দেবে। সেটা শুভেন্দু কনফিডেন্ট, ওদের কথার কেন জবাব দিতে যাব ওদের গোটাটাই বিজেপির করে দেওয়া। 

এসব গল্প আসে কোথা থেকে মানুষের কাছে গ্রহণযোগ্যতা নেই বিশ্বাসযোগ্যতা নেই, দল বদলু, গদ্দার, অকৃতজ্ঞ বলছে মানুষ। কোনভাবে মানুষের দরবারে যেতে পারছে না, এসব নাটক করে বেড়াচ্ছে তারা আবার বিজেপি। তারা মদৎদপুষ্ট বিজেপি তাদের তৈরি করে দিয়েছে বিজেপি তাদের সমস্ত করে দিচ্ছে আমি শুধু বলছি ঋতব্রত বা চাটনকে বিরোধী দলনেতা বিজেপি করার সময় যতজন জন সই ছিল বিধায়কের এখন ওদের কাছে কজন বিধায়কের সই আছে সেটা? একটু জোরে বলি পজ ছিল মাঝখানে তাই স্ট্যাম্প পেপার জোগাড় করা সুপ্রিম কোর্টে আজকে দু সপ্তাহ সময় চলছিল অতিরিক্ত বন্দোপাধ্যায় শিবির সুপ্রিম কোর্ট ১০ দিন করেছে নথি জমা দেওয়ার জন্য।