Durga Puja 2026 Live Updates

‘এই অপরাধীদের বাঁচিয়ে রাখার যুক্তি নেই’! এনকাউন্টারকে সমর্থন বিধায়ক রত্না দেবনাথের

Published on:

Published on:

Ratna Debnath said she supports Gaighata encounter
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পর দু’টি পৃথক ধর্ষণ ও খুনের ঘটনায় দু’জন অভিযুক্তের পুলিশি এনকাউন্টার। কয়েক মাস আগে বারুইপুরে এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্তের এমন পরিণতি হয়েছিল। মঙ্গলবার ভোরে গাইঘাটাতেও (Gaighata Encounter) একই ঘটনা ঘটল। এই এনকাউন্টারের পক্ষে বিপক্ষে নানা জন নানা মত দিলেও পানিহাটির বিধায়ক তথা আরজি করের নির্যাতিতার মা রত্না দেবনাথ (Ratna Debnath) জানালেন, তিনি এনকাউন্টারের সমর্থক। এমনকি তাঁর মেয়ের ধর্ষণ ও খুনে অভিযুক্তদের ক্ষেত্রেও যদি একই কাজ করা হত, তাহলে তিনি খুশি হতেন।

এনকাউন্টারের পক্ষে রত্না দেবনাথ | (Ratna Debnath)

সমাজে দুষ্কৃতীরাজের অবসান ঘটিয়ে সুশাসন ও নারী সুরক্ষা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ‘সকালে জমা, বিকেলে খরচ’এর কথা বলেছিলেন। রাজ্যে নারী নির্যাতনের ঘটনায় পুলিশের কড়া পদক্ষেপগুলি যেন তাঁর সেই হুঁশিয়ারিই প্রতিফলন।

আরও পড়ুনঃ রেশন ভাতার পর বাড়ল পুলিশকর্মীদের খাবার ভাতা! নির্দেশিকা জারি রাজ্যের

মঙ্গলবার গাইঘাটায় ধর্ষণ ও খুনে অভিযুক্ত প্রহ্লাদ দাসের পুলিশি এনকাউন্টারে মৃত্যু প্রসঙ্গে পানিহাটির বিজেপি বিধায়ক বলেন, “আগের সরকার ধর্ষণে অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করেছিল। বর্তমান রাজ্য সরকার দ্রুত বিচারের পথ সুগম করছে। এই ধরণের জঘন্য অপরাধীদের বাঁচিয়ে রাখার কোনও যুক্তি নেই। এদের জন্য এনকাউন্টারই সঠিক শাস্তি। এভাবে কঠোর পদক্ষেপ নিলেই অপরাধীরা ভয় পাবে।“

রত্না স্পষ্ট জানান, এই এনকাউন্টার তিনি সমর্থন করেন। বিধায়ক বলেন, “মেয়েদের যারা ভোগ্যপণ্য হিসেবে দেখে, তাঁদের বেঁচে থাকার অধিকার নেই। আমি এই এনকাউন্টার সমর্থন করি। যারা এই ধরণের ঘটনা ঘটাচ্ছে, এতে তাঁরা একটু হলেও ভয় পাবে।“

ratna debnath

২০২৪ সালের অগাস্ট মাসে আরজি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ধর্ষণ ও খুন হয়েছিলেন এক তরুণী চিকিৎসক। মেয়ের ন্যায়বিচারের দাবিতে রাজনীতির ময়দানে পা রেখেছেন রত্না দেবনাথ। বর্তমানে তিনি পানিহাটির বিধায়ক। এবার সেই রত্নাই এনকাউন্টারের পক্ষে সওয়াল করলেন।