Durga Puja 2026 Live Updates

ভাঙলো কোহলির বিরাট রেকর্ড! বিধ্বংসী ব্যাটিং করে ভারতকে জিতিয়ে নতুন ইতিহাস লিখলেন অভিষেক শর্মা Z5গ

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ফের একবার নিজের প্রলয়ঙ্কর রূপের পরিচয় দিলেন ভারতীয় দলের (Indian Cricket Team) তারকা ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)। মাত্র ৩৫ বলে নিজের শতরান সম্পূর্ণ করে ভারতকে এনে দিলেন সহজ জয়। নিউজিল্যান্ডের মাটিতে ২ ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করে ফেললো মেন ইন ব্লুজ। আর সেইসঙ্গে বিরাট কোহলির (Virat Kohli) রেকর্ডও ভেঙে দিলেন অভিষেক।

আজ অবধি সকল প্রকার টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচ মিলিয়ে সবচেয়ে বেশি শতরান হাঁকানোর রেকর্ডটি ছিল বিরাট কোহলির নামের পাশে। কিন্তু এদিন সেই রেকর্ড ভেঙে দিলেন অভিষেক শর্মা। সেইসঙ্গে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে এই ফরম্যাটে দশের বেশি শতরান করার রেকর্ড গড়লেন এই তারকা ভারতীয় ওপেনার।

বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি শতরান হাঁকানো ব্যাটারদের তালিকা:

১. ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ): ২২ শতরান
২. বাবর আজম (পাকিস্তান): ১৩ শতরান
৩. অভিষেক শর্মা (ভারত): ১১ শতরান
৪. বিরাট কোহলি (ভারত): ১০ শতরান
৫. কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা): ১০ শতরান

আরও পড়ুন: ভারতীয় দলে সুযোগ দিচ্ছে না BCCI, এবার নিন্দুকদের বিরুদ্ধে মুখ খুললেন সামি! দিলেন কড়া জবাব

এদিন নিউজিল্যান্ডের দেওয়া ১৯৯ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৫ ওভারের মধ্যে ১০০ রান তুলে ফেলে ভারত। পাওয়ার প্লে-এর ৬ ওভারে ওঠে ১১৮ রান। এর মধ্যে বেশিরভাগটাই ছিল অভিষেক শর্মার কৃতিত্ব। ১৫ বলে হাফসেঞ্চুরির গণ্ডি টপকান তিনি। শেষপর্যন্ত ৩৮ বলে ৯ টি চার ও ১১ টি ছক্কা সহ ১১৮ রান করে কাইল জেমিসনের শিকার হন তিনি।

আরও পড়ুন: ফিটনেসের দৌড়ে গত ৪ বছরে কোহলিকেও টেক্কা দিয়েছেন রোহিত শর্মা! সামনে এলো অদ্ভুত পরিসংখ্যান

তার ব্যাট হাতে দাপট এতটাই বেশি ছিল যে মারমূখী বৈভব সূর্যবংশীকেও এদিন ফিকে লেগেছে। ১৫ বছর বয়সী এই তরুণ ক্রিকেটার এদিন ১৯ বলে ৪৫ রান করেন। মেরেছেন ৪ টি ছক্কা ও ৪ টি চার। তাদের দুজনের দাপটে ১৯৯ রানের টার্গেট ভারতীয় দল চেজ করে নেয় মাত্র ৮০ বলে।