বাংলা হান্ট ডেস্ক: ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব এই রাজ্যের আবহাওয়াতেও পড়েছে ইতিমধ্যে। মঙ্গলবার রাত থেকেই দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বিভিন্ন জায়গায় দফাই দফায় বৃষ্টি শুরু হয়েছে। পাশাপাশি ভিজেছে কলকাতা শহর। আর এই বিষয়ে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যারমধ্যে চার জেলায় আবার ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)
অন্ধ্রপ্রদেশ সংলগ্ন উপকূলে ল্যান্ডফল করেছে ইতিমধ্যে ঘূর্ণিঝড় অর্ণব। এর প্রভাবে বিশাখাপত্তনম, কাঁকিনাড়া ও কোনাসীমা জেলার একাধিক প্রান্তে ভারী বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টির ফলে যথা দিতে কিছু কিছু জায়গায় গাছ উপড়ে পড়ার মতন খবরও সামনে এসেছে। তবে অন্যদের প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে তা এক নজরে দেখে নিন (South Bengal Weather)।

আরও পড়ুন: রান্নার গ্যাস বুকিংয়ে নিয়ম বদল! ১ নভেম্বর থেকে কী কী পরিবর্তন আসছে জানুন
আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের অবস্থানরত অতিপ্রবল ঘূর্ণিঝড় অর্ণব গত ছ ঘন্টায় ১৮ কিলোমিটার গতিবেগে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। পাশাপাশি এই ঘূর্ণিঝড়ের ফলে ভোররাতে দফায় দফায় বৃষ্টি দেখা দিয়েছে কলকাতা সংলগ্ন এলাকায়।
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘন্টায় শহরে আকাশ মূলত মেঘলাই থাকবে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু তার মধ্যে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার কয়েকটি অংশে ভারী বৃষ্টির অ্যালার্ট আছে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)
দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়লেও, অর্ণবের প্রভাব উত্তরবঙ্গের সেই ভাবে চলেন। উত্তরের প্রতিটি জেলায় মোটের উপর শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে পুজো মেটতে একটুও একটু একটু করে কমতে শুরু করেছে উত্তরবঙ্গের রাজ্যের তাপমাত্রা।














