বাংলা হান্ট ডেস্ক: আসন্ন ১ নভেম্বর থেকে রান্নার গ্যাস ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ও দাম পর্যালোচনার দিকে নজর রাখতে হবে সাধারণ গ্রাহকদের। যার ফলে তেল বিপণন সংস্থা গুলি প্রতিমাসের শুরুতেই বাণিজ্যিক সিলিন্ডারের দামের পর্যালোচনা করে থাকেন।
নভেম্বর থেকে গ্যাস বুকিংয়ে নতুন নিয়ম (LPG Cylinder)
যার ফলে হোটেল ও রেষ্টুরেন্টের ব্যবসায়ীদের ক্ষেত্রে এটি বিশেষ তাৎপর্যপূর্ণ। তবে গৃহস্থলির রান্নার গ্যাসের ক্ষেত্রে সব থেকে বড় পরিবর্তন দেখা যাচ্ছে নিয়মের কড়াকড়িতে। ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস পেতে হলে এবার আধার নির্ভর বায়োমেট্রিক ই কেওয়াইসি সম্পূর্ণ করা এখন বাধ্যতামূলক।
যারা এখনো পর্যন্ত এই প্রক্রিয়া সম্পন্ন করেনি তাদের অবিলম্বে সংশ্লিষ্ট গ্যাস স্রষ্টার অফিশিয়াল অ্যাপ ব্যবহার করে কিংবা সরাসরি ডিস্ট্রিবিউটার বা ডেলিভারি কর্মীর মাধ্যমে এতে করিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যারা এই বায়োমেট্রিক যাচাইকরণ করাবেন না তাদের ভর্তুকিযুক্ত সিলিন্ডার বুকিং সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে।

আরও পড়ুন: মদের দোকানে ভিড় কমাতে বড় উদ্যোগ! অনলাইন বুকিং অ্যাপ আনছে সরকার
এমন গ্রাহকদের ক্ষেত্রে কেবল বাজার মূল্য ভর্তুকিহীন ছোট পাঁচ বা দশ কেজি সিলিন্ডার কেনার সুযোগ থাকতে পারে। তবে যারা আগেই এই প্রক্রিয়া শেষ করেছেন তাদের নতুন করে কিছু করতে হবে না। পাশাপাশি সিলিন্ডার বুকিং এর নিয়মের ক্ষেত্র নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে।
শহর বা গ্রাম নির্বিশেষে সাধারণ গ্রাহক ও উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্য একটা রিফিল বুক করার পর পরবর্তী বুকিং এর মধ্যে অন্তত ২৫ দিনের ব্যবধান রাখা হয়েছে। যাতে গ্যাসের অপব্যবহার বা কালোবাজারি বন্ধ করা যায়।
পাশাপাশি গ্রাহকরা সংশ্লিষ্ট সংস্থার আইভিআরএস নম্বর, মিসড কল বা হোয়াটসঅ্যাপ চ্যাট বটের মটর ডিজিটাল মাধ্যমে সাহায্যে সহজে বুকিং করতে পারবেন। অন্যদিকে পেট্রোপণ্যের নতুন নিয়ম কানুন ও বাড়তি কাজের চাপের প্রেক্ষিতে কমিশন বৃদ্ধির দাবিতে দেশে বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে গ্যাস ডিস্ট্রিবিউটারদের একাংশে অসন্তোষের দানা বেঁধেছে (LPG Cylinder)।














