বাংলা হান্ট ডেস্ক: মদের দোকানের সামনে দীর্ঘ লাইন, এমনটাই এতদিন দেখে আসা হয়েছে (Liquor)। তবে এবার পছন্দের ব্র্যান্ডের খোঁজে অ্যাকাউন্টার থেকে অন্য কাউন্টারে ঘোরা কিংবা শেষ মুহূর্তে না থাকায় খালি হাতে ফিরে আসার দিন শেষ। কারণ সুরাপ্রেমিকদের কাছে রয়েছে এক সুখবর। এবার এক নতুন উদ্যোগ নিল দিল্লি সরকার। এবার বাড়িতে বসে পছন্দের মদের ব্র্যান্ড বেঁচে নেওয়া ও স্টক যাচাই করা যাবে অনলাইনে মাধ্যমে।
এবার অনলাইনেই মদ বুকিং, নতুন অ্যাপ সরকারের (Liquor)
অনলাইনের মাধ্যমে শুধুমাত্র যে পছন্দের ব্র্যান্ডের মদ বেছে নেওয়া যাবে তাই নয় (Liquor)। পাশাপাশি অনলাইনে টাকা পেমেন্ট করার মতোই সুবিধা থাকছে। আর এমন একটি মোবাইল অ্যাপ শুরু করল রাজধানীর দিল্লি। তবে কেনাকাটা শেষ ধাপটি করতে যথারীতি ক্রেতাকে যেতে হবে দোকানে।

আরও পড়ুন: মাসের শেষে বাড়ল সোনার দাম, জানুন আজকের লেটেস্ট রেট
কারণ অনলাইনে বুকিং হলেও বাড়িতে মদ পৌঁছে দেওয়ার কোন ব্যবস্থা নেই। যার ফলে ৪৮ ঘণ্টার মধ্যে দোকানে গিয়ে নিজেকেই নিয়ে আসতে হবে সেটি। দিল্লি স্টেট ইন্ডাস্ট্রিয়াল এন্ড ইনফাস্টট্রাকচার ডেভলপমেন্ট কর্পোরেশন চালু করেছে, দিল্লি লিকার বুকিং নামক একটি অ্যাপ।
আপাতত দিল্লির মোড় ২০৮ টি মদের দোকানে এই পরিষেবা চালু হয়েছে। দোকানের বাইরে ভিড় কমানো পেমেন্ট কাউন্টের চাপ কমানোর জন্যই এই অ্যাপের লক্ষ্য বলে জানিয়ে দিয়েছে, দিল্লির সরকার। পাশাপাশি নতুন অ্যাপের মাধ্যমে দিল্লির ক্রেতারা প্রথমেই জানতে পারবেন কোন দোকানে তাদের পছন্দের ব্র্যান্ডের মদ পাওয়া যাচ্ছে।
তারপর বুকিং সম্পূর্ণ হলে অ্যাপ এর মাধ্যমে একটি কিউআর কোড তৈরি হবে। সেই কোড নিয়ে নির্দিষ্ট দোকানে হাজির হতে হবে ক্রেতাদের। তারপর দোকানের কর্মীরা কিউআর স্ক্যান করে যাচাই করার পরেই সংশ্লিষ্ট মদের বোতল হাতে তুলে দেবেন বিক্রেতাদের। আর এই পরিষেবায় সব থেকে গুরুত্বপূর্ণ শর্ত হল, অনলাইনের টাকা দেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই আপনাকে বুকিং করা মদ সংগ্রহ করতে হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে দোকানে গিয়ে বোতল না নিলে কি ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে এখন বিস্তারিত কিছু জানানো হয়নি (Liquor)।














