বাংলাহান্ট ডেস্ক : উত্তরবঙ্গ যাওয়ার ক্ষেত্রে এখন অন্যতম জনপ্রিয় মাধ্যম হল বাস পরিষেবা। দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গের মধ্যে সংযোগকারী বাসের তালিকায় এবার যুক্ত হল বহরমপুর থেকে শিলিগুড়ি যাওয়ার এসি স্লিপার বাস (Ac Sleeper Bus)। কী কী পরিষেবা থাকছে এই বাসে?
কোথা থেকে ছাড়বে বাসটি (Ac Sleeper Bus)
বহরমপুর থেকে শিলিগুড়ি যাওয়ার এই অত্যাধুনিক ফুল স্লিপার বাসটি নিয়ে এসেছে এক বেসরকারি সংস্থা। জানা যাচ্ছে, বহরমপুর মোহনা মিউনিসিপ্যাল সেন্ট্রাল বাস টার্মিনাল থেকে ছেড়ে স্লিপার বাসটি বহরমপুর হয়ে শিলিগুড়ি পৌঁছাবে।

বাসের রুট কী: যাত্রাপথে স্টপেজ দেবে পলসন্ডা, মোরগ্রাম, ফারাক্কা, মালদা, গাজোল, রায়গঞ্জ, ডালখোলা, ইসলামপুর, বাগডোগরা হয়ে শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ড। শিলিগুড়ি যাওয়ার সময় বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়বে রাত ১০ টা ১৫ তে। প্রতিদিন রাতে উভয় প্রান্ত থেকে একই সময় ছাড়বে বাসটি।
আরও পড়ুন : পালাবদল হতেই কাজে গতি! নতুন সরকারের উদ্যোগে শুরু পোদড়া ফেরিঘাট সংযোগকারী রাস্তার কাজ
কী সুবিধা হবে: সম্পূর্ণ শীতাতপনিয়ন্ত্রিত বাসটিতে (Ac Sleeper Bus) স্লিপার বার্থের ব্যবস্থা থাকবে। এই বাসের অন্যতম সুবিধা হল এর মধ্যেই রয়েছে আধুনিক বায়ো টয়লেট। এর ফলে যাত্রাপথে বারবার থামার দরকার পড়বে না। সময়ও অনেকটা বেঁচে যাবে।
আরও পড়ুন : কলকাতা থেকে একাধিক উড়ান বাতিল, ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাহত বিমান চলাচলও
অনলাইন বাস টিকেটিং প্ল্যাটফর্ম রেডবাস এর অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসেই এই বাসের টিকিট বুক করা যাবে। 9593243166 / 9434853476 / 9873945539 / 9434575757 এই নম্বরগুলিতে যোগাযোগ করেও কাটা যাবে টিকিট।














