নভেম্বরে অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ২০০০ টাকা! কারা পাবেন ‘এই’ আর্থিক সহায়তা? জানালেন মুখ্যমন্ত্রী

Published on:

Published on:

CM Suvendu Adhikari says who will get Rs 2,000 in November
Follow

বাংলা হান্ট ডেস্ক : চাষের খরচ সামলাতে সরকারি আর্থিক সহায়তার দিকে তাকিয়ে থাকেন বহু কৃষক। তাঁদের জন্য এবার গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছেন, রাজ্যের প্রায় ৪৮ লক্ষ কৃষক প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি প্রকল্পের (PM Kishan) আওতায় ২,০০০ টাকা করে পাবেন। একই সঙ্গে রাজ্যের নিজস্ব কৃষি সহায়তা প্রকল্পের নামেও পরিবর্তন আনা হচ্ছে।

রাজ্যের কৃষকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর(Suvendu Adhikari)

সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী ৫ নভেম্বর রাজ্যের প্রায় ৪৮ লক্ষ কৃষকের জন্য প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধির অর্থ বিলির কর্মসূচি রয়েছে। এই পর্যায়ে প্রত্যেক কৃষকের প্রাপ্য অর্থের পরিমাণ ২,০০০ টাকা। হুগলির পুরশুড়া থেকে এই অর্থ দেওয়ার কর্মসূচি শুরু হবে বলে জানা গিয়েছে।

কেন্দ্রের প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পে যোগ্য কৃষকদের বছরে মোট ৬,০০০ টাকা দেওয়া হয়। পুরো অর্থ একসঙ্গে না দিয়ে তিনটি কিস্তিতে পাঠানো হয়। এবার সেই প্রকল্পের কিস্তির অর্থ রাজ্যের কৃষকদের কাছেও পৌঁছবে বলে জানিয়েছে সরকার। কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। তাঁর সঙ্গে উপস্থিত থাকার কথা কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলেরও।

তবে কৃষকদের মধ্যে কারা এই অর্থ পাওয়ার যোগ্য, তা প্রকল্পের নির্ধারিত শর্তের উপর নির্ভর করবে। তাই ঘোষিত অর্থের পাশাপাশি যোগ্যতা সংক্রান্ত সরকারি নির্দেশিকাও গুরুত্বপূর্ণ। রাজ্যের কৃষকদের জন্য চালু থাকা ‘কৃষক বন্ধু’ প্রকল্পের নাম বদলানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। বুধবারের বৈঠকে অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, প্রকল্পটির নতুন নাম হবে ‘মুখ্যমন্ত্রী কৃষাণ সম্মান নিধি’।

CM Suvendu Adhikari says who will get Rs 2,000 in November

আরও পড়ুন : নতুন শিক্ষকদের রাজনীতি ‘নিষিদ্ধ’ ঘোষণা মুখ্যমন্ত্রীর! পাল্টা ক্ষোভ প্রকাশ বিরোধীদের

নাম পরিবর্তনের বিষয়টি ঘোষণা করা হলেও প্রকল্পের আর্থিক সুবিধা, নিয়ম বা যোগ্যতার শর্তে অন্য কোনও পরিবর্তন হচ্ছে কি না, সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। এ বিষয়ে স্পষ্ট ধারণা পেতে রাজ্য সরকারের পরবর্তী নির্দেশিকার অপেক্ষা করতে হবে।