কোহলির ১০ বছর পুরোনো রেকর্ড ভাঙলেন অভিষেক! প্রথম ভারতীয় হিসেবে গড়লেন এই বড় কীর্তি

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সি গায়ে অবিশ্বাস্য ছন্দে রয়েছেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। একের পর এক ম্যাচে তার ব্যাটের তান্ডবে ধরাশায়ী হচ্ছে প্রতিপক্ষের বোলাররা। চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে একাধিকবার ঝলসে উঠেছে তার ব্যাট। এবার তিনি ২০১৬ সালে গড়া মহাতারকা বিরাট কোহলির (Virat Kohli) একটি রেকর্ড নিজের নামে করে নিলেন।

এর আগে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টি ফরম্যাটে কোনও একটি নির্দিষ্ট মাসে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি ছিল বিরাট কোহলির নামের পাশে। ২০১৬ সালের মার্চ মাসে ব্যাট হাতে ৩৭০ রান করেছিলেন বিরাট কোহলি। আর ২০২৬ সালের অক্টোবর মাসে সেই রেকর্ড ভেঙে প্রথম ভারতীয় হিসেবে একটি নির্দিষ্ট মাসে ৪০০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি রানের গণ্ডি অতিক্রম করলেন অভিষেক শর্মা। তবে গোটা বিশ্বের নিরীখে তিনি রয়েছেন তিন নম্বরে।

Abhishek Sharma sets a formidable record as the first Indian opener to open in T20.

বিশ্ব ক্রিকেটে এক মাসে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারদের তালিকা:

১. মহম্মদ রিজওয়ান: ৫৫৩ রান (২০২২ সালের সেপ্টেম্বর মাস)
২. ব্রায়ান বেনেট: ৪৯৭ রান (২০২৫ সালের সেপ্টেম্বর মাস)
৩. অভিষেক শর্মা: ৪০৯ রান (২০২৬ সালের অক্টোবর মাস)
৪. শাহাবজাদা ফারহান: ৩৮৩ রান (২০২৬ সালের ফেব্রুয়ারি মাস)
৫. বিরাট কোহলি: ৩৭০ রান (২০১৬ সালের মার্চ মাস)

আরও পড়ুন: ভারতীয় T20 দলে ফেরার ইঙ্গিত দিলেন রোহিত শর্মা! খুশি করতে চান অধিনায়ক শ্রেয়স আইয়ারকে

তবে একের পর এক রেকর্ড গড়লেন একটি নির্দিষ্ট জায়গায় দুর্বলতা রয়ে গিয়েছে অভিষেক শর্মার। ভারতীয় দল বড় রান তাড়া করতে নামলেই সমস্যায় পড়ছেন এই তারকা। মোট ছয়বার অভিষেক শর্মা দলে থাকাকালীন ভারতীয় দল ২০০-এর বেশি টার্গেট তাড়া করতে নেমেছিল। আর পরিসংখ্যান বলছে এই ছয় ম্যাচে পুরোপুরি ব্যর্থ ব্যাট হাতে তান্ডব চালাতে অভ্যস্ত এই তারকা। একবারও তিনি এই পরিস্থিতিতে ৩০ রানের গণ্ডি অতিক্রম করতে পারেননি। এই ৮ ইনিংসে তিনি মাত্র ১১৫ রান করেছেন। তার মধ্যে সর্বোচ্চ চলতি সিরিজে ক্রাইস্টচার্চের ম্যাচে ১২ বলে খেলা তার ২৯ রানের ইনিংসটি।

আরও পড়ুন: ফিটনেসের দৌড়ে গত ৪ বছরে কোহলিকেও টেক্কা দিয়েছেন রোহিত শর্মা! সামনে এলো অদ্ভুত পরিসংখ্যান

অথচ প্রথমে ব্যাটিং করতে নামলে বা টার্গেট ২০০-এর নীচে থাকলে অভিষেক শর্মার যে বিধ্বংসী রূপ দেখা গিয়েছে তার সঙ্গে খুব কম বিশ্বমানের ব্যাটারেরই তুলনা করা যাবে। কিন্তু এই এক বিশেষ সমস্যা কোনওভাবেই কাটিয়ে উঠতে পারছেন না। এই বিশেষ সমস্যা ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের বড় সমস্যার কারণ হয়ে উঠতে পারে।