দিঘার যাত্রীদের জন্য সুখবর, বছরশেষ পর্যন্ত বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের

Published on:

Published on:

Indian Railways where will the special train to Digha depart from

বাংলা হান্ট ডেস্ক: এবার পর্যটকদের জন্য রয়েছে সুখবর। সময়সীমা বাড়ল পাঁশকুড়া-দিঘা স্পেশাল লোকাল ট্রেনের (Indian Railways)। এবার দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে নভেম্বর ও ডিসেম্বর মাস জুড়ে চলবে ০৮১১৭/০৮১১৮ পাঁশকুড়া দিঘা ও দিঘা পাঁশকুড়া স্পেশাল লোকাল ট্রেন (Indian Railways)।

দিঘাগামী স্পেশাল ট্রেন, কোথা থেকে ছাড়বে? (Indian Railways)

এই ট্রেনগুলোই চলার ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সুবিধা জনক হবে (Indian Railways)। পাশাপাশি দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে সেখানে পর্যটকদের চাপ বেড়েছে রীতিমত। সেই কথার মাথায় রেখেই এই স্পেশাল ট্রেন চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তাছাড়া প্রতিবছর বাড়ছে যাত্রীদের সংখ্যা। তাছাড়া দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর থেকে সেখানে বেড়েছে পর্যটকদের সংখ্যা। আর সেই পর্যটকদের কথা মাথায় রেখেই এই স্পেশাল ট্রেন চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Indian Railways where will the special train to Digha depart from

আরও পড়ুন: ফের নিম্নচাপের চোখরাঙানি, বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা?

প্রসঙ্গত রথের পরে উৎসবের মরশুমী শুরু হয় যাত্রীদের দিঘা যাওয়ার হিরিক। দীঘায় যাত্রীদের ভিড় থাকে ইংরেজি বছর শেষে হুল্লোড় পর্যন্ত। সেই কারণে স্পেশাল এই ট্রেনে সময়সীমা গত কয়েক মাসে একাধিকবার বৃদ্ধি করেছে দক্ষিণ পূর্ব রেল। একই সঙ্গে ০৮১১৭/০৮১১৮ পাঁশকুড়া
-দিঘা ও দিঘা-পাঁশকুড়া লোকাল ট্রেন চালানোর সময়সীমা বাড়ানো হল।

আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। ৩১ অক্টোবর পর্যন্ত ছিল তা। পাশাপাশি পাঁশকুড়া-হলদিয়া-দিঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক সরোজ কুমার ঘোড়াই বলেন, “আমাদের দাবি এই লোকালটিকে আর এ ভাবে সময় বৃদ্ধি না করে একেবারে স্থায়ী লোকাল হিসেবে ঘোষণা করা হোক। কারণ যাত্রীরা উদ্বেগে থাকেন, কখন লোকালটি বন্ধ হয়ে যায়। তবে আপাতত সময়সীমা বৃদ্ধি করায় আমরা খুশি। তবে, আশা করছি আগামিদিনে লোকালটিকে নিয়মিত ভাবে চালু করা হবে।’ সেই সঙ্গে হলদিয়া-পাঁশকুড়া এবং হলদিয়া-মেদিনীপুর রুটেও লোকাল চালানোর দাবি জানানো হয়েছে” (Indian Railways)।