একঘেয়ে চিকেন-মাটনে অরুচি? বাড়িতে এভাবে বানান ধাবা স্টাইল মটর পনির, রইল রেসিপি

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বাড়িতে নিরামিষ? তাহলে পনিরের উপরেই ভরসা করেন অনেকে। অনেকেই পনির খেতে পছন্দ করেন। তবে নিরামিষ একঘেয়ে আলু পনিরের তরকারি (Recipe) খেয়ে অরুচি ধরে গেলে বদলে ফেলুন স্বাদ। চেখে দেখুন ভিন্ন ধরণের রেসিপি।

ধাবা স্টাইল মটর পনির রেসিপি (Recipe)

পনির খেতে ভালোবাসলে বানিয়ে নিতে পারেন নিরামিষ মটর পনির। সহজ রেসিপি, নামমাত্র উপকরণেই তৈরি হয়ে যাবে এই সুস্বাদু পদ। কীভাবে রাঁধবেন মটর পনির, রইল রেসিপি-

Easy dhaba style matar paneer recipe

 

ধাবা স্টাইল মটর পনিরের উপকরণ: 

পনির- ২০০ গ্রাম

মটরশুঁটি- ১ কাপ

পেঁয়াজ- ১ টি

টমেটো- ১ টি

আদা রসুন বাটা- ১ চা চামচ

হলুদ গুঁড়ো

ধনে গুঁড়ো

জিরে গুঁড়ো

লঙ্কা গুঁড়ো

গরম মশলা গুঁড়ো

আরও পড়ুন : ফের উত্তপ্ত হরমুজ! ট্যাঙ্কারে লিমপেট মাইন বিস্ফোরণ, প্রাণে বাঁচলেন ২৭ ভারতীয়

ধাবা স্টাইল মটর পনিরের প্রণালী: প্রথমে প্যানে তেল গরম করে পনিরগুলি হালকা ভেজে তুলে নিন। ওই তেলেই দিন জিরে ফোরন। এরপর দিন পেঁয়াজ বাটা ও আদা রসুন বাটা (Recipe)। ভাজা ভাজা হলে দিয়ে দিন টমেটো বাটা আর সব গুঁড়ো মশলা।

আরও পড়ুন : দ্বিতীয় বন্দে ভারত স্লিপার পেল দেশ, দিল্লি-বারাণসী রুটে ভাড়া কত?

ভালো করে কষাতে কষাতে তেল ছেড়ে দিলেই দিয়ে দিন মটরশুঁটি আর পরিমাণমতো জল। মটর সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা পনির ও গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন মটর পনির।