‘কিছু একটা হবে বলে মনে করছি,’ বকেয়া DA মামলার সুপ্রিম শুনানির আগে যা বললেন মলয় মুখোপাধ্যায়

Published on:

Published on:

Dearness Allowance(238)

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) মামলা নিয়ে জট এখনও অব্যাহত। মূলত সমস্যা গ্রান্ট ইন এইড-দের নিয়ে। রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকদের পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ সংক্রান্ত মূল মামলার পূর্ণাঙ্গ শুনানি আগামী ৩ নভেম্বর (মঙ্গলবার) সুপ্রিম কোর্টে উঠবে বলে জানিয়েছে আদালত। শুনানির জন্য মামলাটি তালিকাভুক্ত হয়েছে ইতিমধ্যেই।

আগামীকাল হতে চলেছে মামলার পরবর্তী শুনানি | Dearness Allowance

এর আগে গত ২৭ অক্টোবর ডিএ কেসটি বিচারপতি প্রশান্তকুমার মিশ্র ও বিচারপতি শ্রী চন্দ্রশেখরের বেঞ্চে শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছিল। তবে শুনানি হয়নি। ‘কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ’-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সমাজমাধ্যমে লিখেছেন, “আগামী মঙ্গলবার সুপ্রিম ডিএ মামলা। ” কিন্তু সন্দেহ হয় মামলা শোনা হবে কিনা।”

কারণ হিসেবে তিনি লেখেন, “ইন্দু মালহোত্রা কমিটির সঙ্গে বৈঠক ১৪/১২/২৬, পরবর্তী সেই রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা পড়বে। তারপরের সুপ্রিম কোর্টের মামলার তারিখে কিছু একটা হবে বলে মনে করছি।” মামলার শুনানিতে ইতিবাচক কিছু হবে বলে আশা করছেন তারা। যদিও মনিটরিং কমিটি আগামী ১৪ ডিসেম্বর মামলকারী বিভিন্ন সংগঠনগুলির সঙ্গে কলকাতায় বৈঠকে বসবে। সেই সময়ের আগে শুনানি কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে সংশয় সরকারি কর্মীদের।

dearness allowance(339)

আরও পড়ুন: কালীপুজোয় নিষিদ্ধ শব্দবাজি নিয়ে বড় সিদ্ধান্ত! পুলিশের কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মন্ত্রীর

বৈঠকের তার আগে সুপ্রিম কোর্টে কোনো চূড়ান্ত ফয়সালা হয়ে যাওয়ার আশা খুব একটা দেখছে না সংগঠনগুলি। তাদের অভিযোগ, সুপ্রিম কোর্টের রায় থাকা সত্ত্বেও কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ এখনও পুরোপুরি মেলেনি। বঞ্চিত হচ্ছেন গ্রান্ট ইন এইড-রা।