খাবার নিয়ে জিতু বনাম তনুশ্রী, নন্দিনী বেরোতেই হাইভোল্টেজ ড্রামা বিগ বসে

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : দর্শকদের ভরপুর বিনোদন দিচ্ছে বিগ বস বাংলা (Bigg Boss Bangla)। দীর্ঘদিন পর শুরু হয়েই বিনোদন জগতে নতুন মাত্রা যোগ করেছে এই শো। বিগ বসের দুর্গে প্রতিযোগীদের নিত্যনতুন কাণ্ডকারখানা দেখতে টিভির সামনে বসে পড়ছেন দর্শকরা। এছাড়া লাইভ তো রয়েছেই। এবার বিগ বসের ঘরে লাইমলাইটে এলেন জিতু এবং তনুশ্রী।

বিগ বসে (Bigg Boss Bangla) বিতর্কে জড়ালেন জিতু তনুশ্রী

সদ্য বিগ বসের ঘর থেকে বেরিয়েছেন নন্দিনী। তিনি এখন রয়েছেন সিক্রেট রুমে। যদিও প্রতিযোগীরা তা জানেন না। এদিকে দুর্গের অন্দরে নতুন বিতর্কে জড়ালেন জিতু আর তনুশ্রী। খাবার ভাগ করা নিয়েই যত সমস্যার সূত্রপাত। আসলে এ সপ্তাহে রান্নাঘরের দায়িত্বে রয়েছেন তনুশ্রী। তিনি মাংস রান্না করার পর জিতু যখন খাবার নিতে যান তখন তাঁর অভিযোগ, নির্দিষ্ট করে দেওয়ার পরেও তাঁর ভাগে মাংসের টুকরো কম পড়েছে।

Jeetu vs tanusree in bigg boss bangla

কী অভিযোগ জিতুর: জিতু আরও অভিযোগ করেন, তনুশ্রী যতবারই রান্না করার দায়িত্ব পেয়েছেন, বেশিরভাগ সময়ই জিতুর ক্ষেত্রে খাবার কম পড়েছে। তনুশ্রীকে ‘চোর’, ‘মিথ্যেবাদী’ বলেও আক্রমণ করেন তিনি। তাঁর অভিযোগ, তনুশ্রীকে আগেও পনির চুরি করতে দেখেছেন তিনি। থেমে থাকেননি তনুশ্রীও। তিনি পালটা বলেন, জিতু মধু চুরি করতে গিয়ে তাঁর কাছে ধরা পড়েন। আগেও অনেক জিনিসপত্র লুকিয়েছেন তিনি।

আরও পড়ুন : ভাইয়ের পাতে সাজিয়ে দিন কাঁচালঙ্কা মাংস, রান্না হয় চটজলদি, খেতেও দুর্দান্ত!

ঝামেলা বাড়ে আরও: জিতু (Bigg Boss Bangla) গলা চড়িয়ে বলে দেন, কাল থেকে তনুশ্রীর খাওয়া বন্ধ করে দেবেন তিনি। নিজেও তনুশ্রীর রান্না করা খাবার খাবেন না। খেলে যেন তাঁর নামে কুকুর পোষা হয়। তনুশ্রীর হয়ে কথা বলতে এসে ঝামেলায় জড়ান রাজবীর। অন্যদিকে জিতুর হয়ে গলা চড়ান সৃজলা।

আরও পড়ুন : বিগ বসের ঘরে থাকার জন্য কত পারিশ্রমিক? এবার মুখ খুললেন ভরত কল

সৃজলা অভিযোগ করেন, শুধু জিতু নয়, তাঁর ভাগেও খাবার কম পড়তে দেখেছেন তিনি। ঝগড়ার এক পর্যায়ে কান্নায় ফেটে পড়েন তনুশ্রী। এবার তাঁর সমর্থনে আসরে নামেন সোনামণি আর মনামী। সরাসরি সৃজলার সঙ্গে বিবাদে জড়ান সোনামণি। এমনকি বিতর্ক ধীরে ধীরে থিতিয়ে আসতে শুরু করলেও নতুন করে জিতু বনাম রাজবীর শুরু হয়ে যায়। নন্দিনী বেরিয়ে যাওয়ার পরেই বিগ বসের ঘরে এই হাইভোল্টেজ ড্রামায় মজেছেন দর্শকও।