নারকেলের দুধ নেই? তা সত্ত্বেও জমবে চিংড়ির মালাইকারি, রইল রেসিপি

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : জলের পোকা বলে যতই ব্যঙ্গ করা হোক না কেন, চিংড়ি মাছের জনপ্রিয়তা কিন্তু কমার নয়। আর চিংড়ির বিভিন্ন জনপ্রিয় পদের মধ্যে প্রথমেই থাকবে মালাইকারির (Recipe) নাম। কিন্তু অনেকে আবার নারকেলের দুধে হজমের সমস্যা রয়েছে। আবার ঘরে যে সবসময় নারকেল থাকে এমনটাও নয়। তবে কি হবে না মালাইকারি?

নারকেলের দুধ ছাড়া চিংড়ির মালাইকারির রেসিপি (Recipe)

চিংড়ির মালাইকারিতে নারকেলের দুধ একটি গুরুত্বপূর্ণ উপকরণ হলেও এটা ছাড়াও কিন্তু মালাইকারি রাঁধা যায়। স্বাদ, গন্ধেও থাকবে না কোনও খামতি। কীভাবে রাঁধবেন রইল রেসিপি-

Chingri Malaikari recipe without coconut milk

নারকেলের দুধ ছাড়া চিংড়ির মালাইকারির উপকরণ:

গলদা চিংড়ি- ১ কেজি

হলুদ গুঁড়ো- দেড় চা চামচ

কাশ্মীরি লঙ্কা গুঁড়ো- ২ চা চামচ

ধনেগুঁড়ো- আধ চা চামচ

পেঁয়াজ কুচি- ২ টি

সর্ষের দানা- ১ টেবিল চামচ

পোস্ত দানা- ৩ টেবিল চামচ

কাজুবাদাম- ৫-৬ টি

রসুন বাটা- ২ টেবিল চামচ

লঙ্কা বাটা- দেড় টেবিল চামচ

টক দই- ৫-৬ চা চামচ

দুধ- আড়াই কাপ

লবঙ্গ- ৫-৬ টি

দারচিনি- ১ টি

এলাচ- ৩ টি

আরও পড়ুন : কাজে এল না নগদ অর্থ দেওয়ার প্রতিশ্রুতি! মধ্যবর্তী নির্বাচনে লজ্জার হার ট্রাম্পের পার্টির

নারকেলের দুধ ছাড়া চিংড়ির মালাইকারির প্রণালী: চিংড়ি মাছগুলি ভালো করে পরিস্কার করে নুন, সর্ষের তেল, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখুন। অন্যদিকে সর্ষে, পোস্ত, কাজু, সামান্য জল দিয়ে মিহি করে বেটে তৈরি রাখুন মশলা (Recipe)। এবার কড়াইতে তেল গরম করে ভেজে নিন মাছ। ওই তেলেই দিন লবঙ্গ, এলাচ, দারচিনি ফোরন। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিন পেঁয়াজ কুচি।

আরও পড়ুন : অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা! চাকরির মেয়াদের পাশাপাশি বাড়ল বেতনও

পেঁয়াজ বাদামি হলে রসুন ও লঙ্কা বাটা দিয়ে কষান। এবার হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনেগুঁড়ো দিয়ে নেড়ে নিন। এবার ঢিমে আঁচে পোস্ত কাজুর পেস্ট দিয়ে কষাতে থাকুন। তেল ছাড়তে শুরু করলে নুন, চিনি, টক দই দিয়ে ভালো করে মিশিয়ে দিন। এরপর ঢেলে দিন দুধ আর জল। আঁচ বাড়িয়ে ঝোল ফুটিয়ে নিয়ে দিয়ে দিন চিংড়ি। ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে উপর থেকে সামান্য গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন নারকেলের দুধ ছাড়া চিংড়ি মালাইকারি।