বাংলা হান্ট ডেস্ক: ব্যাট হাতে মাঠে নামলেই বিপক্ষ দলের বোলারদের ঘুম উড়িয়ে চার-ছয়ের ঝড় তুলতেন ভারতের কিংবদন্তি ব্যাটার বীরেন্দ্র শেহওয়াগ। এবার বাবার দাপটই দেখা গেল পুত্রের (Aryavir Sehwag) ব্যাটেও। মূলত, অনূর্ধ্ব-১৯ ODI এশিয়া কাপের (U19 Asia Cup 2026) ভারতের প্রথম ম্যাচেই নেপালকে ১০ উইকেটে পরাজিত করেছে টিম ইন্ডিয়া (Team India)। এই জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বীরেন্দ্র শেহওয়াগের পুত্র আর্যবীরের। চার-ছয়ের দাপটে আল এমিরেটস গ্রাউন্ডে আগুনে ফর্মে ছিলেন আর্যবীর। নেপালের বোলারদের বিরুদ্ধে ঝোড়ো হাফ-সেঞ্চুরি হাঁকিয়ে আর্যবীর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টিম ইন্ডিয়াকে ১০ উইকেটের জয় এনে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি ৫২ বলে মোট ১১ টি চার-ছয় মেরে ৭০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। ওই ইনিংসে তিনি ৭ টি চার ও ৪ টি ছক্কা মেরেছেন।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শেহওয়াগ-পুত্রের (Aryavir Sehwag) দাপট:
আর্যবীর অধিনায়কের সঙ্গে এক অপ্রতিরোধ্য জুটি গড়ে তোলেন: জানিয়ে রাখি যে, এই ম্যাচে আর্যবীর শেহওয়াগ অধিনায়ক লক্ষ্য রাজেশ রায়চন্দনির সঙ্গে মিলে নেপালি বোলারদের ওপর তাণ্ডব চালান। তাঁরা একসঙ্গে ১৪ টি চার ও ৪ টি ছক্কা হাঁকিয়ে টিম ইন্ডিয়াকে ১০ উইকেটের জয় এনে দেন। লক্ষ্য অপরাজিত ৫৩ রান করেন এবং আর্যবীর করেন অপরাজিত ৭০ রান। এই দু’জন মিলে ১২৯ রানের অনবদ্য জুটি গড়ে ভারতকে ১০ উইকেটের জয় এনে দেন।
Aaryavir Sehwag gets underneath it and sends it sailing over long-on! 🚀
Watch #INDvNEP in the #DPWorldMensU19AsiaCup2026, LIVE NOW on Sony Sports Network TV channels & Sony LIV.
#SonySportsNetwork #SonyLIV https://t.co/9QhEUYHYUf
— Sony Sports Network (@SonySportsNetwk) November 6, 2026
ঈশান সুদের দুরন্ত পারফরম্যান্স: উল্লেখ্য যে, আর্যবীর শেহবাগ দুর্দান্ত ব্যাটিং করলেও, জয়ের নায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন ঈশান সুদ। এই ডানহাতি ফাস্ট বোলার ১০ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৩ টি উইকেট নেন। তিনি নেপালের টপ অর্ডারকে বিধ্বস্ত করে দেন। এদিকে, স্পিনার অর্জুন রাজপুত ৮ রানে ৩ টি উইকেট নেন। এছাড়াও, যশবীর গৌর ২ টি উইকেট এবং কাব্য প্যাটেল ও মনল চৌহান একটি করে উইকেট নেন।
আরও পড়ুন: ভারতের প্রাক্তন অধিনায়কের বাড়িতে একী কাণ্ড! চুরি অলিম্পিকের গোল্ড মেডেল
৮ নভেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ: ভারত সহজেই নেপালের চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। তবে, আসল লড়াই হবে পাকিস্তানের বিরুদ্ধে। এই ম্যাচটি আগামী ৮ নভেম্বর তথা রবিবার সম্পন্ন হবে।
আরও পড়ুন: নির্বাচনের ফলাফলে ট্রাম্প ধাক্কা পেতেই অপরিশোধিত তেলের দামে বড় পতন! কতটা লাভবান হবে ভারত?
পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দল টানা ২ বার এই টুর্নামেন্ট জিতেছে এবং তারা ভারতের জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করবে। এমতাবস্থায়, আর্যবীর শেহওয়াগ সহ ভারতীয় দলের কাছে আগামী ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে, বোলিংয়ে ঈশানের দিকেও বিশেষ নজর থাকবে সবার।












