জন্মদিনের রাতে অভিষেকের বাড়ির সামনে রণক্ষেত্রের ছবি! দুপক্ষের তুমুল সংঘর্ষে আহত একাধিক

Published on:

Published on:

abhishek banerjee(16)

বাংলাহান্ট ডেস্ক: ৭ নভেম্বর অভিষেক বন্দোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্মদিন। আর তার আগে রাতেই বাড়ির সামনে সংঘর্ষে জড়াল তৃণমূল বনাম বিজেপি (Trinamool Vs BJP Clash)। চলল ‘চোর চোর’ স্লোগান। দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র বাদানুবাদ, ধস্তাধস্তিতে তুমুল উত্তেজনা ছড়াল কালীঘাটে। গোটা ঘটনায় আহতও হন একাধিক।

ঠিক কী নিয়ে উত্তেজনা

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে শনিবার মধ্যরাতের পর তাঁর কালীঘাটের বাড়ির সামনে জড়ো হন তৃণমূলের কর্মী-সমর্থকরা তার অনুগামীরা। অভিযোগ, সব ঠিকই চলছিল। তবে রাত দুটো নাগাদ বিজেপির কর্মীরা হঠাৎ এসে গন্ডগোল পাকায়। তাদের চোর চোর স্লোগানে উত্তেজনা ছড়ায়। অভিষেকের কাট আউট-ছবি-ব্যানার ভেঙে ছিঁড়ে ফেলারও অভিযোগ ওঠে। ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

Crores spent on Abhishek Banerjee's plane trip! How much has Trinamool spent in 4 years?

এরপরই সংঘর্ষে জড়িয়ে যায় তৃণমূল ও বিজেপির মধ্যে। আহত হন কয়েকজন তৃণমূল সমর্থক। অভিষেকের অভিযোগ, তাঁদের কার্যালয়ও ভাঙচুর চালানো হয়েছে। ঘটনার খবর পেয়ে রতেই সেখানে পৌঁছায় পুলিশ। পরিস্থিতি সামাল দিতে দুপক্ষকেই লাঠি চালিয়ে ছত্রভঙ্গ করা হয়। পরে তাদের সরিয়ে দেয় পুলিশ।

আরও পড়ুন: ৮ সপ্তাহের ডেডলাইন! OBC সংরক্ষণ নিয়ে কেন্দ্রকে কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট?

গোটা ঘটনায় চরম ক্ষোভে ফেঁটে পড়েন অভিষেক। নিজের বাড়ির সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করেন সাংসদ। বিজেপির বাহিনীর বিরুদ্ধে হামলা তাণ্ডব চালানোর অভিযোগ তোলেন তিনি। ভোরবেলা ৬ টার দিকে পুলিশের হস্তক্ষেপে অভিষেক বাড়িতে ঢোকেন। বর্তমানে সেখানে শান্ত রয়েছে পরিস্থিতি।