বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতের প্রাক্তন সহকারী কোচ রায়ান টেন ডেসকাটে (Ryan Ten Doeschate) সম্প্রতি একটি সাক্ষাৎকারে যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) নিয়ে কথা বলেছেন। তিনি জানান খেলোয়াড় হিসেবে আরও ভালো পারফরম্যান্স করার জন্য ভারতীয় দলের (Indian Cricket Team) এই বাঁ-হাতি ওপেনারের মধ্যে তীব্র জেদ রয়েছে। এমনকি যখন তিনি রান করেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন, তখন তাঁর চেহারায় স্পষ্ট হতাশা ফুটে ওঠে। বড় ইনিংস গড়তে না পারাটা তাঁকে সত্যিই কষ্ট দেয়। কেবল ভালো শুরু পাওয়াতেই তিনি সন্তুষ্ট নন। তিনি বড় সেঞ্চুরি হাঁকাতে চান, শেষ পর্যন্ত ক্রিজে টিকে থাকতে চান এবং ভারতের হয়ে ম্যাচ জেতাতে চান। কিন্তু গৌতম গম্ভীরের (Gautam Gambhir) কোচিংয়ে তিনি শুধু টেস্ট ফরম্যাটেই নিজের জায়গা ধরে রাখতে পেরেছেন।
রায়ান টেন ডেসকাটে আরও জানান যে, জয়সওয়াল ওডিআই দলে নিজেকে নিয়মিত করে তোলার জন্য অত্যন্ত আগ্রহী, কিন্তু তিনি এখনও এই ফরম্যাটে নিয়মিত হওয়ার সুযোগ পাচ্ছেন না, যা তাঁর প্রতিভা ও পরিসংখ্যান বিবেচনায় নিলে সত্যিই বিস্ময়কর। পরিসংখ্যানের দিকে তাকালেই বোঝা যাবে কেন টেন ডশকেটে এমনটা বলেছিলেন। টেস্ট ক্রিকেটে জয়সওয়াল গত তিন বছরে ভারতের জার্সিতে ৩১টি ম্যাচ খেলে ৪৭.৪৯ গড়ে ২,৬১২ রান করেছেন। যার মধ্যে রয়েছে ৭টি শতরান ও ১৩টি হাফ সেঞ্চুরি। ইংল্যান্ডের বিপক্ষে তার সর্বোচ্চ ইনিংসটি অপরাজিত ২১৪ রানের। এর থেকেই প্রমাণিত হয় তিনি আন্তর্জাতিক ক্রিকেট নিয়মিত খেলার জন্য প্রস্তুত।

ওডিআই ক্রিকেটে এখনও অবধি তিনি মাত্র ৬টি ম্যাচ খেলেছেন, তবে এরই মধ্যে ৭১.২৫-এর দুর্দান্ত গড়ে ২৮৫ রান সংগ্রহ করেছেন। যার মধ্যে রয়েছে ২টি সেঞ্চুরি এবং সর্বোচ্চ ১১৬* রানের একটি ইনিংস। টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি ২৩টি ম্যাচ খেলে তিনি ৩৬.১৫ গড় ও ১৬৪.৩১ স্ট্রাইক রেটে ৭২৩ রান করেছেন, যেখানে রয়েছে ১টি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরি। এগুলো কেবল ভালো পরিসংখ্যানই নয়, বরং এমন একজন ব্যাটারের পরিসংখ্যান, যিনি ক্রিকেটের তিনটি ফরম্যাটের জন্যই উপযুক্ত।
আরও পড়ুন: বড় রান না পেলেও নতুন রেকর্ড কোহলির! এই তালিকাতেও হয়ে গেলেন বিশ্বের পয়লা নম্বর
টেন ডেসকাটে তার নিজের সঙ্গে জয়সওয়ালের সম্পর্কে নিয়ে একটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেন, “আমি ব্যাটিং কোচ ছিলাম না। তাই খেলোয়াড়দের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করার মতো সরাসরি সুযোগ আমার ছিল না। আমি কেবল মাঝে মাঝে কিছু পরামর্শ দিয়েছি, যা হয়তো ব্যাটিং কোচ ও প্রধান কোচের দেওয়া নির্দেশনার পরিপূরক হিসেবে কাজ করেছে। নিঃসন্দেহে সে দারুণ ক্ষুধার্ত এবং কঠোর পরিশ্রম করে।” সম্প্রতি ভারতীয় এ দলের জার্সিতে প্রস্তুতি ম্যাচে অসাধারণ ছন্দে রয়েছেন যশস্বী। ব্যাট হাতে দুরন্ত ব্যাটিং করে নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে শতরান হাঁকিয়েছেন তিনি।
আরও পড়ুন: নতুন বিশ্বরেকর্ড রোহিত শর্মার! প্রথম ক্রিকেটার হিসেবে গড়লেন এই অভিনব কীর্তি
তিনি আরও যোগ করে বলেন, “ভালো করার জন্য তার তীব্র আকাঙ্ক্ষা রয়েছে। এমনকি যখন সে রান পায় কিন্তু বড় ইনিংস খেলতে পারে না, তখন রান হাতছাড়া হওয়ার কারণে তার মধ্যে যে সত্যিকারের হতাশা দেখা যায়—তা দেখে বোঝা যায় বিষয়টি তাকে কতটা কষ্ট দেয়। সে ওয়ানডে ক্রিকেট খেলার জন্যও মরিয়া। অথচ সে দলে সুযোগ পায় না, যা সত্যিই অদ্ভুত। নিঃসন্দেহে তার মধ্যে প্রচণ্ড ক্ষুধা রয়েছে। সে কঠোর পরিশ্রমও করে।”












