২৮ থেকে ৮০ দিনের ভ্যালিডিটি! একদম সস্তায় দুরন্ত প্ল্যান নিয়ে হাজির BSNL, ১৭২ টাকা থেকে শুরু দাম

Published on:

Published on:

BSNL introduces highly affordable plans; prices start from 172 rupees.

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই এয়ারটেল, জিও এবং Vi-র মতো টেলিকম সংস্থাগুলি TRAI-এর নির্দেশ মেনে সাশ্রয়ী মূল্যের প্ল্যান চালু করেছে। এমতাবস্থায়, রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL-ও TRAI Mandated Plan অর্থাৎ, সাশ্রয়ী মূল্যের কলিং প্ল্যান চালু করেছে। এর জন্য BSNL (Bharat Sanchar Nigam Limited) তার ওয়েবসাইট এবং অ্যাপে একটি বিশেষ সেকশন তৈরি করেছে। যেখানে ইন্টারনেট কানেকশন ছাড়া শুধুমাত্র ভয়েস প্ল্যানের পাশাপাশি ইন্টারনেট ডেটা-সহ সাশ্রয়ী প্ল্যানও দেওয়া হচ্ছে। উল্লেখ্য যে, BSNL-এর সস্তা কলিং প্ল্যানগুলি ১৭২ টাকা থেকে শুরু হয়ে ৪৩৯ টাকা পর্যন্ত দামের মধ্যে রয়েছে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

একদম সস্তায় দুরন্ত প্ল্যান নিয়ে হাজির BSNL:

BSNL-এর সবচেয়ে সস্তা কলিং প্ল্যানটির দাম ১৭২ টাকা: জানিয়ে রাখি যে, BSNL-এর সবচেয়ে সস্তা কলিং প্ল্যানটির দাম ১৭২ টাকা। এটির মেয়াদ ২৮ দিন। এই প্ল্যানে গ্রাহকরা দেশজুড়ে আনলিমিটেড কলিংয়ের সঙ্গে প্রতিদিন ১০০ টি SMS ব্যবহার করতে পারবেন।

BSNL introduces highly affordable plans; prices start from 172 rupees.

BSNL-এর ৩০-দিনের কলিং প্ল্যান: BSNL-এর ৩০ দিনের কলিং প্ল্যানটির দাম ১৮৪ টাকা। এই প্ল্যানটিতে ৩০ দিনের ভ্যালিডিটিতে দেশজুড়ে আনলিমিটেড কলিং করা যাবে এবং প্রতিদিন ১০০ টি SMS উপলব্ধ হবে।

আরও পড়ুন: টেস্ট দলে নাম নেই, ODI-র পর কেন নিউজিল্যান্ডে থাকবেন ভারতের ৩ খেলোয়াড়? জানা গেল কারণ

BSNL-এর মান্থলি কলিং প্ল্যান: উল্লেখ্য যে, BSNL-এর মান্থলি কলিং প্ল্যানের দাম ১৯০ টাকা। এই প্ল্যানে এক মাসের জন্য দেশজুড়ে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০ টি SMS পাওয়া যায়। যদি আপনি প্রতি মাসের ৫ তারিখে এই প্ল্যানটি রিচার্জ করেন, তাহলে আপনাকে পরের মাসের ৫ তারিখে আবার রিচার্জ করতে হবে।

আরও পড়ুন: সৈকতনগরীতে হোমস্টে তৈরি করলে ৫ লক্ষের ভর্তুকি! দিঘার উন্নয়নে একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

BSNL-এর ৮০ দিনের কলিং প্ল্যান: BSNL দীর্ঘ মেয়াদের জন্য ৮০ দিনের কলিং অপশন সহ একটি দীর্ঘ ভ্যালিডিটির প্ল্যান উপলব্ধ করেছে। এই প্ল্যানটির মূল্য ৪৩৯ টাকা। প্ল্যানটিতে ৮০ দিনের ভ্যালিডিটি সহ দেশজুড়ে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০ টি SMS উপলব্ধ হবে।