বাংলা হান্ট ডেস্কঃ সরকারি পেনশনভোগীদের প্রত্যেক বছর লাইফ সার্টিফিকেট জমা করতে হয়। নাহলে পেনশন (Pension) পেতে সমস্যা হতে পারে। ইতিমধ্যেই চলতি বছরের প্রক্রিয়া শুরু হয়েছে। কতদিন এই কাজ চলবে অর্থাৎ লাইফ সার্টিফিকেট (Life Certificate) জমা করতে আর কতদিন সময় আছে জেনে নিন।
লাইফ সার্টিফিকেট জমা করার সময়সীমা | (Life Certificate)
লাইফ সার্টিফিকেট জমা করার প্রক্রিয়া আরও সহজ ও সুবিধাজনক করে তুলতে ডিজিটাল লাইফ সার্টিফিকেট অভিযান ৫.০ শুরু করেছে কেন্দ্রীয় সরকার। পেনশন ও পেনশনভোগী কল্যাণ বিভাগ দ্বারা আয়োজিত এই অভিযান এক মাস ধরে চলবে।

এই অভিযানের মাধ্যমে দেশের হাজার হাজার পেনশনভোগী ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করার সুযোগ পাবেন। এই বিষয়ে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভূবিজ্ঞান মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী তথা প্রধানমন্ত্রী কার্যালয় সহ একাধিক মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, এই ডিজিটাল পদ্ধতির জন্য প্রবীণ পেনশনভোগীদের অনেকটা সুবিধা হচ্ছে।
আরও পড়ুনঃ দিঘা-মন্দারমণি ছেড়ে মেদিনীপুরে আরও নতুন সমুদ্র পর্যটনকেন্দ্র! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, জীবন প্রমাণ অ্যাপ ও আধার ভিত্তিক ফেস অথেন্টিকেশনের সাহায্যে এখন সহজেই লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যাচ্ছে। ফলে প্রবীণ পেনশনভোগীদের আর ব্যাঙ্ক বা সরকারি অফিসে লাইন দিতে হচ্ছে না।
এখন প্রশ্ন হল, লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার এই কাজ কতদিন চলবে? ৮০ বছরের বেশি বয়সী পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার প্রক্রিয়া গত ১ অক্টোবর থেকে শুরু হয়েছে। অন্যদিকে ৮০ বছরের কম বয়সী পেনশনভোগীরা ১ নভেম্বর থেকে এই সুবিধা পাচ্ছেন। তবে দুই ক্ষেত্রে জীবন প্রমাণপত্র তথা লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর।
যেসব সরকারি পেনশনভোগী এখনও অবধি লাইফ সার্টিফিকেট জমা দেননি, তাঁরা অনলাইনে এই কাজ সেরে ফেলতে পারেন। মোবাইলে জীবন প্রমাণ অ্যাপ ও আধার ফেস আরডি অ্যাপ ডাউনলোড করে সহজেই এই কাজ সম্ভব।












