সরকারি বাসেই প্রাইভেটের লাক্সারি! নতুন Volvo 9600 বাসে কী কী সুবিধা পাওয়া যাবে জানুন

Published on:

Published on:

SBSTC bus Volvo 9600 Bi Axle features explained

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের পরিবহণ ব্যবস্থার উন্নয়নে বদ্ধপরিকর রাজ্য সরকার। যাত্রীদের আরও বেশি স্বাচ্ছন্দ্য দিতে ইতিমধ্যেই বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার সূত্রের খবর, শীঘ্রই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (SBSTC Bus) পরিষেবায় Volvo 9600 Bi Axle বাস যুক্ত হতে চলেছে। অত্যাধুনিক প্রিমিয়াম এই বাসে কী কী সুবিধা পাওয়া যাবে জেনে নিন।

এসবিএসটিসির পরিষেবায় যুক্ত হচ্ছে নতুন বাস | (SBSTC Bus)

ভলভোর এই অত্যাধুনিক বাসে বড় আরামদায়ক সিট রয়েছে। পাশাপাশি দূরপাল্লার বাসগুলির জন্য স্লিপার কেবিনের মধ্যে বড় ও আরামদায়ক বার্থ ও এয়ার কন্ডিশনের সুবিধা রয়েছে। যাত্রীরা যাতে বাইরের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারেন সেই জন্য বড় প্যানরমিক উইন্ডো আছে। কোচের মধ্যে রিডিং লাইট ও অ্যাম্বিয়েন্ট লাইটিংয়ের ফিচার রয়েছে।

SBSTC bus

ভলভো ৯৬০০ বাসটিতে যাত্রীদের পাশাপাশি চালকের আরামের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কেবিনের মধ্যে চালকের বিশেষভাবে ডিজাইন করা সিট ব্যবহৃত হয়েছে। পাশাপাশি গাড়ির গতিবেগ কত, জ্বালানির পরিমাণ ও ব্যাটারি হেলথ সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় যাতে সহজে দেখা যায় সেই জন্য বিশেষ কার্ভড ইনস্ট্রুমেন্ট কনসোল আছে।

আরও পড়ুনঃ দিঘা-মন্দারমণি ছেড়ে মেদিনীপুরে আরও নতুন সমুদ্র পর্যটনকেন্দ্র! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

এছাড়া অত্যাধুনিক প্রিমিয়াম এই বাসে যাত্রীদের নিরাপত্তার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রয়েছে বিশেষ ফিচার। বাসটিতে অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিন্ট্যান্স সিস্টেম ও ইলেকট্রনিক ভেহিকেল স্টেবিলিটি কন্ট্রোল আছে। ব্রেকিংয়ের জন্য হিল স্টার্ট এইড ও এবিএসের ফিচার সহ বাসটিতে একাধিক সুবিধা আছে।

ভলভোর এই বাসে একাধিক সুবিধার পাশাপাশি এই বাসটির অনেক ভ্যারিয়েন্টও আছে। জানা গিয়েছে, দেশের বাজারে বাসটির দাম ১.১০ কোটি টাকা থেকে ২ কোটি টাকা থেকে শুরু হচ্ছে।

রাজ্যের পরিবহণ ব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি করে দেওয়া, একাধিক নতুন বাস রুট চালু, বন্ধ হয়ে যাওয়া বহু পুরনো রুট চালু করা হয়েছে। এবার জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের পরিষেবায় Volvo 9600 Bi Axle বাস যুক্ত হতে চলেছে। এতে সরকারি বাসে সফর আরও আরামদায়ক হয়ে উঠবে।