ভাইফোঁটার ভোজে থাকুক ঝাল-ঝাল চিংড়ির কষা, রইল রেসিপি

Published on:

Published on:

Recipe prepare a spicy, dry-style shrimp dish using just a few simple ingredients

বাংলা হান্ট ডেস্ক: মাছ প্রিয় বাঙালি মাছের নানান রকম পথ খেতে ভালোবাসেন। এবার এই উৎসবের মরশুমে আপনি যদি চান নতুনত্ব কোন পদ বানাতে তাহলে আজকের প্রতিবেদনটি দেখে নিন। কারণ সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন সুস্বাদু চিংড়ি মাছের ঝাল কষা। কিভাবে বানাবেন তার প্রণালী রইল আজকের প্রতিবেদনে (Recipe)।

সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন চিংড়ি মাছের ঝাল কষা (Recipe)

এই রেসিপিটি করতে সামান্য সময় লাগবে। কিন্তু এই খাবারটি কি সকলেই আপনার প্রশংসা পঞ্চমুখ হবে। তাহলে ঝটপট দেখে নিন সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন চিংড়ি মাছের ঝাল কষা। রইল তার প্রণালী (Recipe)।

Recipe prepare a spicy, dry-style shrimp dish using just a few simple ingredients

আরও পড়ুন: দশম-দ্বাদশের পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ, ICSE-ISC-তে বাংলায় পরীক্ষার্থী কত?

উপকরণ:

চিংড়ি ৫০০ গ্রাম, আলু ২টি, পেঁয়াজ ২টি কুচি, টম্যাটো ১টি, আদা-রসুন বাটা ২ চা-চামচ, হলুদ গুঁড়ো আধ চা-চামচ, লঙ্কা গুঁড়ো ১ চা-চামচ, জিরে গুঁড়ো ১ চা-চামচ, ধনে গুঁড়ো আধ চা-চামচ, গরমমশলা সামান্য, কাঁচালঙ্কা ৩-৪টি, তেজপাতা ১টি, শুকনো লঙ্কা ১টি, সর্ষের তেল, নুন ও চিনি স্বাদমতো

প্রণালী: প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিন। এরপর মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। তারপর কড়াইতে সরিষার তেল গরম করে চিংড়ি মাছগুলো অল্প করে ভেজে নিন। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিন তেজপাতা ও শুকনো লঙ্কা। তারপর দিয়ে দিন পেঁয়াজ কুচি। হালকা বাদামি হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিন আদা ও রসুন বাটা। এরপর তার মধ্যে দিয়ে দিন সমস্ত গুড়ো মশলা গুলো। তারপর ভালোভাবে সবকিছু কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তাতে সামান্য পরিমাণ জল দিন। এরপর তার মধ্যে মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিন। এরপর গায়ে মাখা হয়ে আসলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন (Recipe)।