বাংলা হান্ট ডেস্ক: হাওড়া স্টেশনে ওল্ড ক্যাব রোড দিয়ে সব ধরনের গাড়ি চলাচল এবার নিয়ন্ত্রণ করা হবে (Howrah Station)। আগামী ১২ নভেম্বর থেকে এই নির্দেশিকা জারি করা হচ্ছে। কতদিনে গাড়ি চলাচল নিয়ন্ত্রণে থাকবে? হাওড়া স্টেশনের ওই রাস্তা অত্যন্ত ব্যস্ত থাকে। তাই কেন ওই সিদ্ধান্ত? এখন উৎসব পর্যটন মরশুম চলছে। প্রচুর সংখ্যার যাত্রী সাধারণের ভিড় হচ্ছে হাওড়া স্টেশনে। অপেক্ষা মানে এলাকাতে যাত্রীদের ভীর দেখা যাচ্ছে। যার ফলে ওই এলাকার যাত্রীদের ভিড় ও ট্রাফিক সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
কবে বন্ধ হচ্ছে হাওড়া স্টেশনের ক্যাব রোড? (Howrah Station)
আগামী ১২ তারিখ থেকে এই নির্দেশিকা জারি করা হচ্ছে হাওড়া স্টেশনে (Howrah Station)। ১৪ তারিখ পর্যন্ত এই পথ বন্ধ থাকছে। জানা গিয়েছে, ১২ থেকে ১৪ নভেম্বর প্রতিদিন দুপুর ৩ টা থেকে রাত ১২ টা পর্যন্ত হাওড়া স্টেশন এর ওল্ড ক্যাব রোড বন্ধ থাকছে।
এই সময়ের মধ্যে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকছে। হাওড়া স্টেশনে যাত্রীদের নিয়ন্ত্রণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন হাওড়া স্টেশন দিয়ে। উৎসবের এই কটা দিন আরও চাপ বাড়বে। নিত্যযাত্রীদের ভিডিও দেখা যাবে।

আরও পড়ুন: সুখবর মধ্যবিত্তের জন্য! ভাইফোঁটার দিন কমল সোনার দাম, জানুন আজকের লেটেস্ট রেট
যার ফলে যাত্রীদের যাতায়াত যাতায়ে কোনো সমস্যা না হয়, সেই জন্য গাড়ি যাতায়াত ওল্ড ক্যাব রোড কমান হবে। ওল্ড ক্যাপ রোড হাওড়া ষ্টেশনের নতুন পুরনো স্টেশনের ৮ ও ৯ নম্বর প্লাটফর্মের মাঝখান দিয়ে গিয়েছে। যাত্রীরা গাড়ি নিয়ে সরাসরি এই রাস্তা দিয়েও ঢুকতে পারবেন। ফলে বাইরের ভিড় না ঠেলে যাত্রীরা প্লাটফর্মে পৌঁছে যেতে পারবেন।
তবে, ফোরশোর রোড দিয়ে গাড়ি ঢোকে। বঙ্কিম সেতুর দিক থেকে গাড়ি বেরতে পারে। এই মুহূর্তে যাত্রীদের চাপ রয়েছে। দুপুরের পর থেকে রাত পর্যন্ত যাত্রীদের চাপ আরও বেশি হয়। ফলে এই রাস্তায় গাড়ির চাপও বাড়ছে। দেখা যাচ্ছে যানজটও (Howrah Station)।












