ট্রেনেই এবার মেট্রোর সুবিধা! সব লোকালে অটোমেটিক দরজার পরিকল্পনা রেলের

Published on:

Published on:

Indian Railways plans to start automatic doors in local train

বাংলা হান্ট ডেস্কঃ লোকাল ট্রেনে রোজ বাদুড়ঝোলা করে যাতায়াত করেন বহু মানুষ। বিশেষত অফিস টাইমে প্রায় রোজই এই দৃশ্য দেখা যায়। তবে এবার তা বন্ধ করতে লোকাল ট্রেনে (Local Train) মেট্রোর মতো অটোমেটিক দরজা চালুর পরিকল্পনা করছে রেল (Indian Railways)। ইতিমধ্যেই এই ধরণের একটি ১২ কোচের নন এসি রেক তৈরি করা হয়েছে।

লোকাল ট্রেন নিয়ে বড় পরিকল্পনা রেলের | (Indian Railways)

লোকাল ট্রেনে বাদুড়ঝোলা করে যাতায়াত করতে গিয়ে অনেক সময় নানা দুর্ঘটনার শিকার হন বহু মানুষ। গত বছর জুন মাসে মুম্বইয়ে চলন্ত লোকাল ট্রেন থেকে পড়ে গিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছিল। এরপরেই মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ঘোষণা করেন, এবার সব লোকাল ট্রেনে মেট্রোর মতো অটোমেটিক দরজার ব্যবস্থা করা হবে।

Indian Railways

এমনিতে মুম্বইয়ে প্রচুর এসি লোকাল ট্রেন চলে। সেগুলিতে অটোমেটিক দরজাই রয়েছে। তবে নন এসি লোকালগুলিতে সাধারণ দরজা থাকায় বাদুড়ঝোলা করে যাতায়াত করেন বহু মানুষ। এবার নন এসি ট্রেনগুলির ক্ষেত্রেও অটোমেটিক দরজার পরিকল্পনা করা হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকি অনেকটা কমবে।

আরও পড়ুনঃ ইডেনের জাঁকজমক এবার কোচবিহারে! রাসমেলায় লেজার শো-আতসবাজি, থাকবেন মুখ্যমন্ত্রী

তবে রেলকর্তারা আবার মনে করছেন, নন এসি ট্রেনে যদি অটোমেটিক দরজা রাখা হয়, তাহলে দুর্ঘটনা কমার পাশাপাশি বেশ কিছু সমস্যাও তৈরি হতে পারে। ট্রেনের দরজা বন্ধ থাকলে ভেন্টিলেশন একটি সমস্যার কারণ হতে পারে। পাশাপাশি ভিতরে গাদাগাদিও বাড়তে পারে। এছাড়া সব স্টেশনে ট্রেনের দরজা খোলা বন্ধ হওয়ায় ট্রেন লেট হওয়ার প্রবণতাও বাড়বে।

এদিকে ইতিমধ্যেই অটোমেটিক দরজা বিশিষ্ট একটি ১২ কোচের নন এসি রেক তৈরি করেছে চেন্নাইয়ের ইন্টেগ্রাল কোচ ফ্যাক্টরি। সব দিক খতিয়ে দেখে ওই ট্রেনকে ছাড়পত্র দেওয়া হবে। ছাড়পত্র পেলে সেটি পরীক্ষামূলকভাবে চালানো হবে।

আপাতত শুধু মহারাষ্ট্রের মুম্বইয়ে অটোমেটিক দরজা বিশিষ্ট এই লোকাল ট্রেন চালানোর পরিকল্পনা করেছে রেল। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীদিনে গোটা দেশে চালু করা হতে পারে। অত্যাধুনিক এই ট্রেনগুলি স্টেশনে দাঁড়ালেই দরজা খুলবে, বাকি সময় বন্ধ থাকবে। ফলে দুর্ঘটনার ঝুঁকি অনেকটা কমবে।