বাঙালি মাছ ভাজা তো অনেক খেলেন, এবার আড্ডা জমুক অমৃতসরি ফিশ ফ্রাইয়ের সঙ্গে

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বাঙালি মাত্রে মাছ প্রিয়। বাঙালির চিরাচরিত সর্ষের তেলে ভাজা মাছ হোক বা মুচমুচে ভেটকি ফিশ ফ্রাই, ভাজা মাছের (Recipe) নানান রকমফের জিভে জল আনে নিমেষে। এই মাছের রেসিপির মধ্যেই অন্যতম অমৃতসরি ফিশ ফ্রাই।

অমৃতসরি ফিশ ফ্রাইয়ের রেসিপি (Recipe)

রেস্তোরাঁয় গিয়ে অনেকেই এই সুস্বাদু পদটি চেখে দেখেছেন। কিন্তু বাড়িতে বানিয়ে খেয়েছেন কি? বাড়িতে এখনও ট্রাই করে না থাকলে এবার চেখে দেখুন এই সহজ রেসিপিটি। কীভাবে বাড়িতে বানাবেন অমৃতসরি ফিশ ফ্রাই, রইল ধাপে ধাপে রেসিপি-

Amritsari fish fry recipe at home

অমৃতসরি ফিশ ফ্রাইয়ের উপকরণ:

ভেটকি মাছের ফিলে

বেসন

চালের গুঁড়ো

লঙ্কা গুঁড়ো

জোয়ান

কসুরি মেথি

আদা বাটা

রসুন বাটা

কাঁচালঙ্কা বাটা

আরও পড়ুন : ট্রেন আসতে অনেক দেরি, ওয়েটিং রুম নাকি রিটায়ারিং রুম কোথায় যাবেন? পার্থক্যই বা কী?

অমৃতসরি ফিশ ফ্রাইয়ের প্রণালী: একটি বাটিতে প্রথমে বেসন, চালের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, জোয়ান, কসুরি মেথি (Recipe) মিশিয়ে নিন। ওই মিশ্রণেই ভেটকি মাছের ফিলে গুলি দিয়ে দিন। এর মধ্যে দিন আদা রসুন কাঁচালঙ্কা বাটা।

আরও পড়ুন : পোস্ট অফিসে যাওয়ার উপায় নেই, বাড়িতে বসেই জমা করুন লাইফ সার্টিফিকেট, রইল পুরো প্রক্রিয়া

সবটা ভালো করে মেখে নিয়ে রেখে দিন ১০-১৫ মিনিট। এবার কড়াইতে তেল গরম করে আঁচ মাঝারি রেখে মাছের টুকরোগুলি একে একে ছেড়ে সোনালি করে ভেজে তুলুন। পেঁয়াজ কুচি, লেবু আর পুদিনা চাটনি দিয়ে পরিবেশন করুন অমৃতসরি ফিশ ফ্রাই।