বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে শীতকাল চলে আসল। এই সময় অনেকেই নানান জায়গা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। আর আপনি যদি সপ্তাহের শেষে দুদিন হাতে সময় নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন, ঘুরে আসতে পারেন ঝাড়খণ্ডের (Jharkhand) স্বল্প পরিচিত জায়গা পাহাড়ভাঙ্গা থেকে। কিভাবে যাবেন ও এখানে আসলে কি কি ঘুরে দেখবেন, জানুন আজকে প্রতিবেদনে।
পাহাড়-নদী-জঙ্গলে ঘেরা ঝাড়খণ্ডের অচেনা ঠিকানা (Jharkhand)
ঝাড়খণ্ডের (Jharkhand) পাহাড়ভাঙ্গার সৌন্দর্য উপভোগ করতে গেলে আপনি যেতে পারেন এখানে বর্ষার পরের সময়টি। কারণ এই সময় নদীর জল কিছুটা কম থাকে পাশাপাশি এখানকার আশেপাশে এলাকার আপনি ভালোভাবে ঘুরে দেখতে পারবেন। তারই সঙ্গে নদীর ধারে বসে প্রকৃতির শব্দ শুনতে পাবেন।
চাইলে পরিবার কিংবা বন্ধু-বান্ধবের সঙ্গে সময় কাটাতে পারবেন এখানে বেশ কিছুটা। যারা ভিরভাট্টা এড়িয়ে একটু শান্ত পরিবেশ ঘুরে দেখতে চান তাদের জন্য এই জায়গাটি বেশ উপযুক্ত একটি জায়গা। তবে পাহাড় ভাঙার সৌন্দর্য শুধুমাত্র, নদী বা পাহাড়ে সীমাবদ্ধ নয়। বসন্তকাল এইখানে আসলে পরে প্রকৃতির এক অন্য রূপ দেখা যায়।

আরও পড়ুন: নিরামিষ কাশ্মীরি দম আলু বানান এই টুইস্টে, আমিষকেও হার মানাবে
এখানে আসলে পরে আপনি দেখতে পাবেন, গোলপাহাড়ি মন্দিরও। পাহাড়ের উপরে অবস্থিত এই মন্দির স্থানীয়দের কাছে বিশেষ পরিচিত। মন্দিরে পৌঁছতে প্রায় ২৫০টি সিঁড়ি ভাঙতে হয়। স্থানীয় বিশ্বাস অনুযায়ী, এখানে ভক্তিভরে মনস্কামনা জানালে তা পূরণ হয়। তবে মন্দিরে যাওয়ার পথে সিঁড়ি ভাঙার জন্য কিছুটা শারীরিক পরিশ্রম করতে হবে।
কিভাবে যাবেন ও কোথায় থাকবেন?
দুয়ারসিনি থেকে পাহাড়ভাঙ্গার দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার। আর জামসেদপুর থেকে দূরত্ব পরে ১৭ কিলোমিটার। কলকাতা থেকে যেতে চাইলে প্রথমে জামশেদপুরে পৌঁছতে পারেন। গাড়ি ভাড়া করে পৌঁছিয়ে যেতে পারেন ঝাড়খণ্ডের (Jharkhand) এই জায়গায়। পাশাপাশি এখানে থাকার জন্য বেশ কয়েকটি হোটেল রয়েছে। তবে, পরিবার ও প্রিয়জন কে সঙ্গে নিয়ে আসলে আগের থেকে বুকিং করে আসার শ্রেয় হবে।












