৭ লক্ষ উপভোক্তার মুখে হাসি ফুটবে! আবাস যোজনার টাকা দেওয়ার দিন ঘোষণা করল সরকার

Published on:

Published on:

Government announced the date for disbursement of Awas Yojana funds

বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের আবাস যোজনার (Awas Yojana)দ্বিতীয় দফার আর্থিক অনুদান দেওয়ার প্রস্তুতি সম্পূর্ণ। শুক্রবার আরও কয়েক লক্ষ পরিবারের হাতে বাড়ি তৈরির জন্য টাকা তুলে দেওয়ার কর্মসূচি নিতে চলেছে নবান্ন। নতুন সরকারের আমলে প্রকল্পের নাম ও প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন এলেও উপভোক্তাদের আর্থিক সহায়তা দেওয়ার প্রক্রিয়া চালু রয়েছে। এদিন নবান্ন সভাঘরে আয়োজিত অনুষ্ঠানে ৭ লক্ষ পরিবারের জন্য দ্বিতীয় পর্যায়ের অর্থ প্রদানের সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

৭ লক্ষ পরিবারের অ্যাকাউন্টে ঢুকবে আবাস যোজনার (Awas Yojana)টাকা‌

‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’র টাকা আটকে যাওয়ার পর রাজ্যের নিজস্ব অর্থে গ্রামীণ পরিবারের জন্য বাড়ি তৈরির সহায়তা চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ‘বাংলার বাড়ি’ নামে শুরু হওয়া সেই প্রকল্পে মোট ৩০ লক্ষ ৬৫ হাজার পরিবারকে সাহায্য দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়। প্রথম পর্যায়ে ১২ লক্ষ উপভোক্তা দুই কিস্তিতে ১ লক্ষ ২০ হাজার টাকা করে পেয়েছিলেন। কিন্তু বাকি ১৮ লক্ষ ৬৫ হাজার পরিবার প্রথম দফার ৬০ হাজার টাকা পাওয়ার পরই বিধানসভা নির্বাচন এবং রাজনৈতিক পালাবদল ঘটে। বিজেপি সরকার গঠনের পর প্রকল্পটির নাম বদলে রাখা হয় ‘মুখ্যমন্ত্রী আবাস যোজনা’।

Government announced the date for disbursement of Awas Yojana funds

এবার সেই তালিকায় আরও ৭ লক্ষ উপভোক্তার নাম যুক্ত হতে চলেছে। শুক্রবার তাঁদের প্রত্যেকের অ্যাকাউন্টে ৬০ হাজার টাকা করে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। তবে যাঁরা এখনও দ্বিতীয় কিস্তির টাকা পাননি, তাঁদের প্রত্যেকের ক্ষেত্রে একই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না। প্রশাসনিক যাচাইয়ে দেখা গিয়েছে, ৪০ হাজারেরও বেশি উপভোক্তার নাম এসআইআর তালিকা থেকে বাদ পড়েছে। পাশাপাশি কিছু বাড়ির নির্মাণকাজের প্রাথমিক অগ্রগতিও সন্তোষজনক নয়। ফলে সংশ্লিষ্টদের নথি ও কাজের পরিস্থিতি খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ করবে রাজ্য।

আরও পড়ুন :পরিবেশ বাঁচাতে প্লাস্টিকের বদলে ভুট্টার ব্যাগ! অভিনব ভাবনা মন্ত্রী অগ্নিমিত্রার

শুধু বাড়ি তৈরির অনুদান নয়, নির্মাণের কাজে উপভোক্তাদের শ্রমের মূল্য দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে। পশ্চিমবঙ্গ আবাস যোজনায় যাঁদের বাড়ি তৈরির কাজ চলছে এবং যাঁদের বৈধ জবকার্ড রয়েছে, তাঁদের জিরামজি প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ ৯০ দিনের মজুরি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি পঞ্চায়েত ভবনে আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েতের কাজ দ্রুত শেষ করার পাশাপাশি জিরামজি প্রকল্পে কাজের দিন বাড়ানোর উপরেও তিনি জোর দেন।

সেই বৈঠকেই আবাস যোজনার পরবর্তী কিস্তির টাকা দ্রুত দেওয়ার আশ্বাস এসেছিল। শুক্রবারের কর্মসূচি সেই ঘোষণারই বাস্তবায়ন। তবে যাচাইয়ের আওতায় থাকা বাকি পরিবারগুলি কবে আর্থিক সহায়তা পাবে, তা নির্ভর করছে প্রশাসনিক পর্যালোচনার উপর।