উৎসব শেষ হলেও চলুক ভূরিভোজ, রইল ভাজা মশলা দিয়ে মাটনের রেসিপি

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : উৎসবের মরশুম থাকুক বা না থাকুক, ভূরিভোজ বাঙালির জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত। আর ভূরিভোজে পাঁঠার মাংস (Recipe) থাকবে না তা হতেই পারে না। স্বাস্থ্য সচেতন মানুষ এখন মাটন সাধারণত এড়িয়েই চলে। তবে মাঝেমধ্যে একটু আধটু রেড মিট চলতেই পারে।

ভাজা মশলা মাটনের সহজ রেসিপি (Recipe)

মাটন রান্না করতে চাইলে চেখে দেখতে পারেন এক ভিন্ন স্বাদের রেসিপি। হালকা ঠাণ্ডার সময়ে বাড়ির হেঁশেলেই রেঁধে ফেলুন ভাজা মশলা মাটন। কীভাবে রাঁধবেন মাংসের এই বিশেষ পদ, রইল রেসিপি-

Bhaja masala mutton recipe

ভাজা মশলা মাটনের উপকরণ:

পাঁঠার মাংস- ৫০০ গ্রাম

পেঁয়াজ কুচি- ২ টি

আদা বাটা- ১ টেবিল চামচ

রসুন বাটা- ১ টেবিল চামচ

টমেটো কুচি- ১ টি

টক দই- ৩ টেবিল চামচ

হলুদ গুঁড়ো- ১ চা চামচ

লঙ্কা গুঁড়ো- ২-৩ চা চামচ

ধনে- ২ টেবিল চামচ

জিরে- ১ টেবিল চামচ

মেথি- ১ চা চামচ

বড় এলাচ- ২ টি

ছোট এলাচ- ৩-৪ টি

লবঙ্গ- ১০ টি

গোলমরিচ- ৭-৮ টি

দারচিনি- ১ টি

শুকনো লঙ্কা- ৩-৪ টি

আরও পড়ুন : মূল ছট পুজো কবে পড়ছে? এ রাজ্যে কি বন্ধ থাকবে ব্যাঙ্ক?

ভাজা মশলা মাটনের প্রণালী: মাংস পরিস্কার করে তাতে দই, নুন, হলুদ গুঁড়ো মাখিয়ে প্রায় ৪০ মিনিট ম্যারিনেট করে রেখে দিন। জিরে, ধনে, মেথি, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা হালকা আঁচে ভেজে গুঁড়ো (Recipe) করে নিন। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা ভেজে নিন। ওর মধ্যে দিয়ে দিন টমেটো কুচি, হলুদ, লঙ্কা গুঁড়ো।

আরও পড়ুন : ছটপুজোয় বিশেষ উপহার, ফেস্টিভ্যাল স্পেশ্যাল ট্রেন চালাবে রেল

ভালো করে কষিয়ে ম্যারিনেট করা মাংস দিয়ে আবারও ভালোভাবে কষান। এল মধ্যে নুন আর জল দিয়ে ফুটিয়ে নিন। মাংস সেদ্ধ হয়ে গেলে এবং ঝোল কিছুটা ঘন হয়ে এলে এর মধ্যে মিশিয়ে দিন ভাজা মশলা। ২-৩ মিনিট ঢাকা দিয়ে রাখার পর পরিবেশন করুন ভাত বা পোলাওয়ের সঙ্গে।