বাংলাহান্ট ডেস্ক: শীতের এন্ট্রির আগেই ফের বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে রাজ্যে। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বৃষ্টি হয়েছে বৃহস্পতিবারও। তবে আবহাওয়া দপ্তর বলছে, এবার শীতের অনুভূতি বাড়তে পারে। সপ্তাহের শেষে তাপমাত্রা নামার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। (West Bengal Weather Update)
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
শীতের আমেজ একটু একটু করে বাড়বে রাজ্যে। সপ্তাহের শেষেই দুই বঙ্গে নামবে পারদ। মূলত ভোর ও রাতের দিকে শীতের ভাব বাড়বে। আবহাওয়া দপ্তর বলছে, সোমবারের মধ্যে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে বলে পূর্বাভাস।

আজ দক্ষিণের উপকূলের ৪ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। শুক্রবার থেকে আর বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়া সহ কোথাও। আংশিক মেঘলা থাকতে পারে আকাশ।
আরও পড়ুন: সরকারি পরিষেবা পেতে দেরি হলেই এবার কড়া শাস্তি আধিকারিকদের বিরুদ্ধে! নির্দেশিকা জারি
আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণ-পূর্ব বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে রাজ্যে বৃষ্টি হচ্ছিল। তবে শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। শীতের অনুভূতি বাড়বে রাজ্যে। শুক্রবার থেকে শুকনো আবহাওয়া বিরাজ করবে। সোমবারের মধ্যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রাও সর্বোচ্চ ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update
উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কমবে এবারে। উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া ফিরবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সহ প্রায় সব জেলাতেই শুকনো থাকবে আবহাওয়া। সোমবারের মধ্যে উত্তরেও রাতের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। শীতের আমেজ অনেকটাই বাড়বে।












