ডাক বিভাগের সমস্ত প্রকল্পের জন্য ই কেওয়াইসি বাধ্যতামূলক, নির্দেশিকা পাঠাল কেন্দ্র

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ডাকঘরের (India Post) সব সঞ্চয় প্রকল্পে এবার বাধ্যতামূলক হল ই কেওয়াইসি। রেকারিং ডিপোজিট, সুকন্যা সমৃদ্ধি, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের মতো সব প্রকল্পের জন্যই এবার দরকার হবে ই কেওয়াইসি। এখনও যাদের ই কেওয়াইসি করা হয়নি অ্যাকাউন্টে, তাদের দ্রুত তা সেরে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।

পোস্ট অফিসে (India Post) বাধ্যতামূলক ই কেওয়াইসি

পোস্ট অফিসের বিভিন্ন প্রকল্প যেমন রেকারিং ডিপোজিট, পিপিএফ, মান্থলি ইনকাম স্কিম, সুকন্যা সমৃদ্ধি, ফিক্সড ডিপোজিট, কিষাণ বিকাশপত্র, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, পোস্টাল সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো সব প্রকল্পেই ই কেওয়াইসি সহ মোবাইল নম্বর লিঙ্ক করাটাও বাধ্যতামূলক করা হয়েছে।

e KYC is mandatory in india post every scheme

কী নির্দেশ দেওয়া হয়েছে: ডাক বিভাগের সব আর্থিক সার্কলকে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, যে সমস্ত কাস্টমার ইনফরমেশন ফাইলে এখনও ই কেওয়াইসি হয়নি সেগুলি চিহ্নিত করে ই কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যেখানে মোবাইল নম্বর লিঙ্ক করা নেই, সেখানে তা জুড়তে হবে। কিন্তু হঠাৎ এত তাড়াহুড়ো কেন?

আরও পড়ুন : বন্ধুত্ব নাকি প্রেম? জলসার নতুন সিরিয়ালে প্রথম বার জি বাংলার নায়িকা

কী বলছে রিপোর্ট: সেপ্টেম্বর পর্যন্ত ডাক বিভাগের (India Post) পরিসংখ্যান বলছে, দেশে মোট সিআইএফ অর্থাৎ কাস্টমার ইনফরমেশন ফাইল ২২.৯৪ কোটি। এর মধ্যে কেওয়াইসি সম্পন্ন হয়ছথে মাত্র ২০.২৯ লক্ষ প্রোফাইলে। অর্থাৎ মাত্র ০.৮৮ শতাংশে। আরও স্পষ্ট করে বললে ১০০-র মধ্যে ১ টি অ্যাকাউন্টেও ই কেওয়াইসি হয়নি। অন্যদিকে দেশে মোট ২২.৯৪ কোটি সিআইএফ এর মধ্যে প্রায় ১৫.০৪ কোটি মোবাইল লিঙ্ক করা রয়েছে। পশ্চিমবঙ্গে মোট সিআইএফ প্রায় ১.৬৯ কোটি। এর মধ্যে ই কেওয়াইসি হয়েছে মোটে ৩৬ হাজার। তবে রাজ্যে ১.৬৯ কোটি সিআইএফ এর মধ্যে মোবাইল লিঙ্ক রয়েছে ১.৩১ কোটির।

আরও পড়ুন : ৭ মাসেই আয় ১৯ লক্ষ! ঝাড়গ্রাম পর্যটনে নতুন আকর্ষণ জুলজিকাল পার্ক

ডাক বিভাগ সূত্রে জানা যাচ্ছে, ই কেওয়াইসি এবং মোবাইল লিঙ্ক না থাকলে অ্যাকাউন্টে প্রতারণা ভুল লেনদেন ধরা কঠিন হয়ে দাঁড়ায়। গ্রাহকও সময়মতো অ্যাকাউন্টের তথ্য পান না। তাই ১০০ শতাংশ ই কেওয়াইসি এবং মোবাইল লিঙ্ক করানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।