বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়, দক্ষিণবঙ্গের আরও ৪ ডিগ্রি নামবে তাপমাত্রাও: আগামীকালের আবহাওয়া

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক: ধীরে ধীরে পারদ পতন হচ্ছে রাজ্যে। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে (South Bengal Weather) শীত শীত ভাব। এরই মধ্যে আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে। যার প্রভাবে ফের একবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে। আগামীকাল শনিবার কেমন থাকবে আবহাওয়া? রইল আগাম খবর। (West Bengal Weather Update)

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

শীতের এন্ট্রির মাঝেই ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে বৃষ্টি হতে পারে রাজ্যে। যদিও এই বিষয়ে এখনও স্পষ্ট আপডেট দেয়নি আবহাওয়া দপ্তর।

আপাতত বুধবার পর্যন্ত মোটের ওপর শুষ্ক আবহাওয়া বিরাজ করবে রাজ্যে। বুধবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। বৃহস্পতিবার এই সমস্ত জেলাগুলির সঙ্গে কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দোসর হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

South Bengal Weather

আপাতত শীতের অনুভূতি বাড়বে রাজ্যে। শুকনো আবহাওয়া বিরাজ করবে মঙ্গলবার পর্যন্ত। সোমবারের মধ্যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রাও সর্বোচ্চ ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এই কদিন বৃষ্টি না হলেও আংশিক মেঘলা থাকতে পারে আকাশ।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update

উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া ফিরবে মূলত। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সহ প্রায় সব জেলাতেই একইরকম থাকবে আবহাওয়া। আবহাওয়ার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। সোমবারের মধ্যে উত্তরেও রাতের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।