বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নিয়ে সুখবর। এবার পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরের অধীনে কাজ করা কর্মীদের মাসিক বেতন বাড়তে চলেছে (Salary Hike)। নতুন নিয়মে কর্মীরা মাসে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত বেশি পাবেন। তবে সবার বেতন একই পরিমাণ বাড়বে না। বর্তমানে কে কত টাকা বেতন পান, তার উপর ভিত্তি করেই বাড়তি টাকা দেওয়া হবে।
Salary Hike : কার বেতন কত টাকা বাড়বে?
অর্থ দপ্তরের প্রকাশিত নথি অনুযায়ী, এই বেতন বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। যাঁদের মাসিক বেতন ২৫ হাজার টাকা পর্যন্ত, তাঁদের ৫ হাজার টাকা বাড়বে। যাঁরা ২৫,০০১ থেকে ৪৫ হাজার টাকা পর্যন্ত বেতন পান, তাঁরা বেশি পাবেন ৭ হাজার টাকা। আর যাঁদের বেতন ৪৫ হাজার টাকার বেশি, তাঁদের মাসে ১০ হাজার টাকা বাড়ানো হবে (Salary Hike)।

যেমন, কোনও কর্মী এখন ২০ হাজার টাকা বেতন পেলে নতুন হিসাবে পাবেন ২৫ হাজার টাকা। ৩০ হাজার টাকা বেতন হলে তা বেড়ে হবে ৩৭ হাজার টাকা। আবার ৫০ হাজার টাকা বেতন পাওয়া কর্মী এবার থেকে পাবেন ৬০ হাজার টাকা।
আরও পড়ুনঃ নতুন সপ্তাহে চাকরির মেলা! ৭ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, জেনে নিন আবেদন ও যোগ্যতা বিস্তারিত…
কারা এই সুবিধা পাবেন না?
তবে পঞ্চায়েত দপ্তরের সব চুক্তিভিত্তিক কর্মীর (Government Employees) বেতন বাড়ছে না। মোট ছয় ধরনের কর্মীকে এই সুবিধা থেকে বাদ রাখা হয়েছে।
1. অর্থ দপ্তরের ১৬ সেপ্টেম্বর, ২০১১ সালের নির্দেশিকা অনুযায়ী আলাদা বেতন কাঠামোয় থাকা কর্মীরা।
2. পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ ও কল্যাণ দপ্তরের ১৬ অক্টোবর, ২০২০ সালের নির্দেশিকায় থাকা আইটি কর্মীরা।
3. CHCMI কর্মীরা।
4. চুক্তিভিত্তিক সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (SAE), জুনিয়র ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা।
5. ব্লক স্তরের অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট (BLAAA) কর্মীরা।
6. গত দুই বছরের মধ্যে যাঁদের একবার বেতন বাড়ানো হয়েছে।
কবে থেকে কার্যকর হবে নতুন বেতন?
নির্দেশিকা অনুযায়ী, ১ নভেম্বর, ২০২৬ থেকেই নতুন বেতন (Salary Hike) কার্যকর করার কথা বলা হয়েছে। অর্থাৎ, যাঁরা এই সুবিধা পাওয়ার যোগ্য, তাঁদের নভেম্বর মাস থেকেই বাড়তি টাকা পাওয়ার কথা। এছাড়া ভবিষ্যতে আবার বেতন বাড়াতে হলে অর্থ দপ্তরের আগাম অনুমতি নিতে হবে। ১৩ নভেম্বর এই প্রস্তাবে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর অনুমোদন মিলেছে। তবে চূড়ান্তভাবে বেতন বাড়ানোর আগে কর্মীদের যোগ্যতা এবং অর্থ দপ্তরের সম্মতি যাচাই করা হবে।












