বাংলা হান্ট ডেস্ক: উৎসবের মরশুমের মাঝে ফের একবার বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক পরিষেবা (Bank Holiday)। জানা যাচ্ছে আগামী সপ্তাহে তিন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এর ফলে আগেভাগেই এই ছুটির তালিকা দিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এক নজরে দেখে নিন সেই ছুটির তালিকা।
কলকাতায় তিনদিন বন্ধ ব্যাঙ্ক রইল ছুটির তালিকা (Bank Holiday)
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা অনুযায়ী চলতি সপ্তাহ অর্থাৎ ১৬ থেকে ২২ নভেম্বরের মধ্যে তিন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holiday)। তবে সব শহরের ক্ষেত্রে যে তা হবে সেটি নয়। তবে কোন শহরেই একটানা ৩ দিন ছুটি থাকবে না। এবার এক নজরে দেখে নিন সেই ছুটির তালিকা।
নভেম্বরের তৃতীয় সপ্তাহে কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক, সেই বিষয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইতিমধ্যেই একটু তালিকা প্রকাশ করেছেন। আজকের প্রতিবেদনে সেই তালিকা রইল- ১৬ নভেম্বর, সোমবার ছটপুজো উপলক্ষে পাটনা ও রাঁচিতে সব ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২০ নভেম্বর, শুক্রবার শুধুমাত্র দেরাদুনে ব্যাঙ্কে ছুটি রয়েছে। এরপর ২২ নভেম্বর, রবিবার দেশজুড়ে সমস্ত ব্যাঙ্কে সাপ্তাহিক ছুটি রয়েছে।

আরও পড়ুন: উত্তরবঙ্গের পথে নতুন স্পেশাল ট্রেন, কোন স্টেশন থেকে কবে ছাড়বে?
২৩ নভেম্বর, সোমবার মেঘালয়ে সেং কুট স্নেম উপলক্ষে ছুটি থাকবে ব্যাঙ্কে। ২৪ নভেম্বর, মঙ্গলবার গুরু নানক জয়ন্তী ও কার্তিক পূর্ণিমা (নির্দিষ্ট কিছু রাজ্যে) ও অসমে লাচিত দিবস উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৮ নভেম্বর মাসের চতুর্থ শনিবার এবং ২৯ নভেম্বর রবিবার দেশজুড়ে সমস্ত ব্যাঙ্কের সব শাখা বন্ধ থাকবে। যদিও ডিজিটাল পরিষেবা চালু থাকবে।
তবে এই কয়দিন ব্যাঙ্ক বন্ধ থাকলেও আপনি অনলাইন বা ইউপিআই এর মাধ্যমে টাকা আদান-প্রদান করতে পারবেন। পাশাপাশি এটিএম এর মাধ্যমেও আপনি টাকার আদান-প্রদান করতে পারবেন (Bank Holiday)।












