বাংলাহান্ট ডেস্ক : বিগ বস বাংলার জনপ্রিয়তা অভাবনীয় ভাবে বেশি, এতে কোনও সন্দেহ নেই। শো যত ফাইনালের দিকে এগোচ্ছে, ততই বাড়ির ভেতরে জমে উঠছে খেলা। সপ্তাহ খানেক আগেই বিগ বসের ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছেন নন্দিনী দত্ত (Nandini Dutta)। কিন্তু বিগ বসের ঘরে তাঁর কাণ্ডকারখানা নিয়ে চর্চা এখনও অব্যাহত সোশ্যাল মিডিয়ায়।
বিগ বসের ঘরে চর্চায় ছিলেন নন্দিনী (Nandini Dutta)
রাজবীরের সঙ্গে নন্দিনীর রোম্যান্স একসময় টিআরপি তুঙ্গে তুলেছিল বিগ বস বাংলার। তাঁর বিভিন্ন কার্যকলাপ, আচরণ নিয়ে যেমন বিতর্ক, সমালোচনা হয়েছে, তেমনই ট্রোলও কম হননি নন্দিনী। তাঁর ‘বাবাটা’ রীতিমতো ছেয়ে গিয়েছিল নেটদুনিয়ায়। এবার সিরিয়ালেও ভাইরাল নন্দিনীর ডায়লগ।

ভাইরাল হয় নন্দিনীর কথা: সিক্রেট রুমে বসে রাজবীরকে সেফটিপিন খোলা নিয়ে যুদ্ধ করতে দেখে কেঁদে ভাসিয়েছিলেন নন্দিনী। ‘আমার বাবাটা একা একা সেফটিপিন খুলতে পারে না’ বলে তাঁর (Nandini Dutta) ঠোঁট ফুলিয়ে কান্না নিমেষে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার সিরিয়ালেও ভাইরাল ‘বাবাটা’।
আরও পড়ুন : রসুন ধনেপাতার সস দিয়ে বিদেশি চিংড়ি, স্বাদ বদলাতে এভাবে রাঁধুন গার্লিক কোরিয়েন্ডার প্রন
সিরিয়ালেও হাজির বাবাটা: স্টার জলসার ‘আশীর্বাদ’ সিরিয়ালের একটি দৃশ্য ভাইরাল হয়েছে। সেখানে একটি চরিত্রকে নাটকীয়ভাবে বলতে দেখা যাচ্ছে, ‘আমার বাবাটা! একা একা সেফটিপিন খুলতে পারে না’। দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা। কেউ কেউ বলছেন, ‘শেষ পর্যন্ত সিরিয়ালেও নন্দিনীকে রোস্ট করা হচ্ছে’। আবার আরেকজন লিখেছেন, ‘চ্যানেলও খিল্লি করতে ছাড়ল না’।
আরও পড়ুন : ফেলে না দিয়ে বেটে ফেলুন কাঁচকলার খোসা, এক গ্রাস ভাত বেশি খাবেন
প্রসঙ্গত, সিক্রেট রুম থেকে ফিরে আসার পরেই রাজবীরের সঙ্গে বিবাদে জড়ান নন্দিনী। চিৎকার চেঁচামেচি, কান্নাকাটি এমনকি একাধিক বার রাজবীরের উপরে হাত তুলতেও দেখা যায় তাঁকে। এরপরেই তাঁর আচরণের জন্য বিগ বস থেকে নন্দিনীকে বেরিয়ে যেতে বলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।












