বাংলাহান্ট ডেস্ক : সদ্য বিগ বস বাংলা থেকে ফিরেছেন সোনামণি সাহা (Sonamoni Saha)। ফিনালের আগেই দর্শকদের ভোটে বেরিয়ে যেতে হয়েছে তাঁকে। বিগ বসের শুরুর দিকে বিয়ে নিয়ে কথা বলতে শোনা গিয়েছিল সোনামণিকে। তিনি বলেছিলেন, সম্ভবত চলতি বছরেই বিয়ে সেরে ফেলবেন তিনি। বিগ বসের ঘর থেকে বেরোতেই এবার এই প্রশ্নের সম্মুখীন হলেন সোনামণি।
প্রতীক-সোনামণিকে (Sonamoni Saha) নিয়ে চর্চা তুঙ্গে
একসঙ্গে দুটি সিরিয়ালে অভিনয় করার পর সোনামণি আর প্রতীকের সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে। এমনকি সোনামণি ক্যাপ্টেন হওয়ার পর তাঁর প্রশংসা করে পোস্ট করতে দেখা গিয়েছিল প্রতীককে। উপরন্তু বিগ বসে অভিনেত্রীর কথায় অনেকেই ধরে নিয়েছিলেন, বিগ বস থেকে ফিরেই হয়তো বিয়ে করবেন তাঁরা।

কী বললেন সোনামণি: এবার এ বিষয়ে মুখ খুললেন সোনামণি নিজেই। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানান, ডিসেম্বরে বিয়ের খবরটা আদৌ সত্যি নয়। তিনি বলেন, সবার চেঁচামেচির জন্য তিনি এমনিই বলেছিলেন ডিসেম্বরে বিয়ের কথা। আপাতত নাকি বিয়ের কোনও প্ল্যানই নেই তাঁর।
আরও পড়ুন : ফেলে না দিয়ে বেটে ফেলুন কাঁচকলার খোসা, এক গ্রাস ভাত বেশি খাবেন
আপাতত কী পরিকল্পনা: বিগ বসের ঘরে প্রায় ৭৭ দিন ছিলেন সোনামণি (Sonamoni Saha)। তাঁর গেমপ্ল্যান নিয়ে নানান কথাই হয়েছে বাইরের জগতে। তবে শেষমেষ ফিনালে পর্যন্ত আর যেতে পারেননি অভিনেত্রী। দর্শকদের ভোটে আগেই বেরিয়ে যেতে হয়েছে তাঁকে।
আরও পড়ুন : ‘চ্যানেলও খিল্লি করছে’, জলসার সিরিয়ালেও নন্দিনীর ‘বাবাটা’! ট্রোল নেটিজেনদের
আপাতত পরিবার পরিজনের সঙ্গে সময় কাটানো, বাড়ির খাবার খাওয়ার পরিকল্পনা সোনামণির। প্রতীকের সঙ্গে তাঁর বিয়েটা কবে হবে তা এখনও ধোঁয়াশাই রাখলেন তিনি।












