আচমকাই ভারতীয় দলের এই তারকাকে নিয়ে ক্ষোভ প্রকাশ প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর! দিলেন কড়া বার্তা

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সদ্য সমাপ্ত ওডিআই সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) দাপুটে জয় পেয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। কিন্তু গোটা সিরিজ জুড়ে ভারতীয় দলের ব্যাটাররা ছিলেন চূড়ান্ত ব্যর্থ। টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য শেষ দুটি ওডিআই ম্যাচে ভারতীয় অধিনায়ক শুভমান গিলকে দলে রাখেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই কারণে ভারতের জার্সি গায়ে নিজেকে প্রমাণের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad) কিন্তু বাকি বেশিরভাগ ভারতীয় ব্যাটারদের মতো তিনিও দুটি ম্যাচেই ব্যর্থ।

ব্যাট হাতে দুই ইনিংসে মাঠে নেমে তার স্কোরগুলি ছিল যথাক্রমে ৫ ও ১৮। বাকি ভারতীয় ব্যাটারদের মতোই চ্যালেঞ্জিং পরিবেশে তিনি ছিলেন আশ্চর্যরকম ফিকে। এরপর তাকে আর অতিরিক্ত ব্যাটার হিসেবেও আর ভারতীয় দলে নাও জায়গা দিতে পারে টিম ম্যানেজমেন্ট। প্রতিভা থাকা সত্ত্বেও তাকে কাজে লাগাতে না পারার জন্য রুতুরাজের ওপর চরম ক্ষুব্ধ হয়েছেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী।

শাস্ত্রী নিজের বক্তব্যে বলেছেন, “নিউজিল্যান্ডে পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। তাকে সব জায়গাতেই রান করতে হবে। ভারতীয় পিচে তিনি বড় ইনিংস খেলেন ঠিকই, কিন্তু সবসময় তার ওপর নির্ভর করে থাকা যায় না। এসইএনএ (SENA) দেশগুলোতে ব্যাটিং করা একটি বড় চ্যালেঞ্জ; যে ব্যাটার এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সেখানে রান করতে পারেন, তাকেই একজন দুর্দান্ত ব্যাটার হিসেবে গণ্য করা হয়।”

আরও পড়ুন: এই কারণে যোগ্যতা থাকা সত্ত্বেও দলে এই তারকাকে জায়গা দিতে পারছে না BCCI! চিন্তায় সমর্থকরা

গত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বা গতবছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাটিতে আয়োজিত সিরিজে বড় রানের দেখা পেয়েছিলেন রুতুরাজ। কিন্তু সেই সাফল্য শুধু দেশের মাটিতেই সীমাবদ্ধ রয়েছে। রোহিত, বিরাটদের উপস্থিতিতে বেশ কিছু তরুণ প্রতিভাবান ক্রিকেটার এখন আর সুযোগ পাচ্ছেন না ভারতীয় দলের একাদশে। তাই স্বল্প সুযোগে নিজের সেরাটা দিয়ে নিজের যোগ্যতা প্রমাণের প্রয়োজন ছিল, যা করতে ব্যর্থ হয়েছেন রুতুরাজ।

আরও পড়ুন: বিদেশের মাটিতে চূড়ান্ত ফ্লপ রোহিত-কোহলি সমৃদ্ধ ভারতীয় ব্যাটিং! বিশ্বকাপের আগে মাথায় হাত গম্ভীরের

রবি শাস্ত্রী আরও বলেছেন, “আমার মনে হয় এই ধরনের পিচে ব্যাটিং করার বিষয়ে তার এখনও অনেক কিছু শেখার আছে। এখানে সিম, সুইং এবং বাড়তি বাউন্স থাকবে, আর এই পরিস্থিতিতে তাকে সবসময় সতর্ক ও তৎপর থাকতে হবে।” তবে বিশ্বকাপের আগে আর এমন সুযোগ রুতুরাজ পাবেন বলে ভাবছেন না কেউই।