হরমুজ থেকে ভারতের জন্য উদ্বেগের খবর! ৯ টি জাহাজ বাড়াচ্ছে চিন্তা, বড় পদক্ষেপ সরকারের

Published on:

Published on:

Concerning news for India from Strait of Hormuz! Nine ships are raising concerns.

বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে বারংবার আলোচনা কেন্দ্র বিন্দুতে উঠে এসেছে হরমুজ প্রণালী (Strait of Hormuz)। এই আবহে ফের একবার হরমুজ প্রণালীর আশেপাশে ভারতীয় (India) জাহাজগুলির নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় সরকার সতর্ক হয়েছে। মূলত, ওই এলাকায় ভারতীয় পতাকাবাহী বা ভারতের মালিকানাধীন ৯ টি জাহাজের ওপর কড়া নজর রাখা হচ্ছে। ইতিমধ্যেই বিষয়টির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহণ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল (Sarbananda Sonowal) সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। জানিয়ে রাখি যে, ভারতীয় জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কী কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে আলোচনা করতে সর্বানন্দ সোনোয়াল গত বৃহস্পতিবার মন্ত্রকের উচ্চ আধিকারিকদের পর্যালোচনা বৈঠক করেন। তিনি ডিরেক্টরেট জেনারেল অফ মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন তথা DGMA-কে সংবেদনশীল সামুদ্রিক এলাকাগুলিতে নজরদারি বাড়াতে এবং সময়মতো নিরাপত্তা-সংক্রান্ত তথ্য আদান-প্রদান করতে নির্দেশ দিয়েছেন।

হরমুজ (Strait of Hormuz) থেকে ভারতের জন্য উদ্বেগের খবর!

সামুদ্রিক এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ: উল্লেখ্য যে, মন্ত্রক কর্তৃক পাওয়া তথ্য অনুযায়ী, নিরাপত্তা জোরদার করতে কেন্দ্রীয় মন্ত্রী বেশ কিছু পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন। যেগুলির মধ্যে রয়েছে: সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ সামুদ্রিক এলাকায় কার্যকলাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা। শিপিং কোম্পানি ও জাহাজ পরিচালনাকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা। জাহাজগুলিকে সময়মতো নিরাপত্তা সতর্কতা ও পরামর্শ প্রদান করা এবং ভারতীয় নাবিকদের সম্ভাব্য বিপদ ও প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে অবহিত করা।

Concerning news for India from Strait of Hormuz! Nine ships are raising concerns.

বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা: কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বিশ্বের বিভিন্ন প্রান্তে বাণিজ্যিক জাহাজের ওপর বারবার হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি বিশেষ করে ভারতীয় নাবিকদের লক্ষ্য করে ঘটা ঘটনাগুলিতে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, এই ধরনের ঘটনা নাবিকদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে। এগুলি সামুদ্রিক বাণিজ্যকে প্রভাবিত করে এবং বিশ্বব্যাপী সাপ্লাই চেনের স্থিতিশীলতাকেও দুর্বল করে দেয়।

আরও পড়ুন: নিউজিল্যান্ডে ব্যর্থ রোহিত-বিরাট! ২০২৭-এর ODI বিশ্বকাপ থেকে পড়বেন বাদ? সামনে এল বড় রিপোর্ট

বিদেশ মন্ত্রক ও আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে সমন্বয়: কেন্দ্রীয় মন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের বিদেশ মন্ত্রক থেকে শুরু করে ভারতীয় কূটনৈতিক মিশন, সামুদ্রিক খাতের অংশীদার এবং আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখার নির্দেশও দিয়েছেন।

আরও পড়ুন: IPL-এর সঙ্গে টক্কর দিতে গিয়ে ছুটছে কালঘাম! সামলাতে না পেরে PSL-এর দল বেচতে চাইছেন মালিক

মন্ত্রকের তথ্য অনুযায়ী, ভারতীয় পতাকাবাহী জাহাজ অথবা ভারতে পণ্যবাহী জাহাজ এখনও পর্যন্ত ৮৬ বার হরমুজ প্রণালী অতিক্রম করেছে। জাহাজগুলিকে পর্যবেক্ষণ করতে মন্ত্রণালয়ের ই-নাভিক সিফেয়ারার ট্র্যাকিং মডিউল ব্যবহার করা হচ্ছে। এটি হরমুজ প্রণালীর পশ্চিমে পারস্য উপসাগরে ৮০০ টিরও বেশি জাহাজকে ট্র্যাক করছে। এদিকে, হরমুজের পূর্বে ওমান উপসাগরে ২০০ টিরও বেশি জাহাজ পর্যবেক্ষণ করা হচ্ছে। এইভাবে মন্ত্রক এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক এলাকায় ভারতীয় জাহাজ ও নাবিকদের নিরাপত্তার পাশাপাশি জাহাজগুলির কার্যকলাপের ওপরেও ক্রমাগত নজর রাখছে।