লোবার গোলে হার বাঁচালো ইস্টবেঙ্গল! লিগ খেতাবের দৌড় থেকে ক্রমশই পিছিয়ে পড়ছে হাবাসের দল

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ১৩ দিনের একটি বড় বিরতির পর এদিন মাঠে ফিরেছিল গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল (East Bengal)। শেষ ম্যাচে চেন্নাইয়ানের কাছে হেরে খেতাবের দৌড়ে বড় ধাক্কা খেয়েছিল আন্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা। মরশুমের প্রথম আইএসএলের (ISL 2026-27) হোম ম্যাচে জয় দিয়ে প্রত্যাবর্তনের আশা করেছিলেন সমর্থকরা। কিন্তু জয়ের দেখা পেলো না ইস্টবেঙ্গল।

লিগে নিজেদের প্রথম ম্যাচে আজ এসসি দিল্লির মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু জয়ের সরণিতে ফেরা হলো না লাল হলুদ ব্রিগেডের। বরং দুইবার পিছিয়ে গিয়ে হোম ম্যাচে হারের বড় সম্ভবনা তৈরি হয়েছিল ডিফেন্সের ভুলে। কিন্তু দুই বারই গোল শোধ করে হার বাঁচায় ডুরান্ড চ্যাম্পিয়নরা। কিন্তু দলের পারফরম্যান্সের আচমকা অবনতি অস্বস্তি বাড়াচ্ছে কোচ হাবাসের। তার কম বিদেশি নামানো ও দেরিতে খেলোয়াড় পরিবর্তনের স্ট্র্যাটেজি নিয়েও প্রশ্ন উঠছে।

এদিন প্রথমার্ধের দ্বিতীয় কোয়ার্টারের শেষে মহম্মদ আইমানকে বক্সের ভেতরে স্লাইডিং ট্যাকেল করতে গিয়ে দিল্লিকে পেনাল্টি উপহার দেন ইস্টবেঙ্গল অধিনায়ক বাশিম রশিদ। কেপ ভার্দের ফরোয়ার্ড কার্লোস ফর্তেস সুযোগ কাজে লাগিয়ে গিলকে পরাস্ত এগিয়ে দেয় দিল্লিকে। কিন্তু সেই লিড দীর্ঘস্থায়ী হয়নি। একক দক্ষতায় দুর্দান্ত গোল করে ৪০ মিনিট নাগাদ ইস্টবেঙ্গলকে সমতায় ফেরান এডমুন্ড।

আরও পড়ুন: ইস্টবেঙ্গল-মোহনবাগান যুগলবন্দীতে ভর করে পাকিস্তান বধ ভারতের! সাফ কাপে তৈরি নতুন ইতিহাস

দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল ডিফেন্সের ওপর চাপ বাড়ায় দিল্লি। ইস্টবেঙ্গল রক্ষণের ভুলেই ৬৭ মিনিটে ফের দিল্লির হয়ে ব্যবধান বাড়ান আশুতোষ মেহতা। হারের আশঙ্কা যখন জাঁকিয়ে বসেছে ইস্টবেঙ্গল ভক্তদের মনে, ঠিক তখনই গোল করে ইস্টবেঙ্গল সমর্থকদের কিছুটা স্বস্তি দেন পরিবর্ত হিসেবে নামা তারকা স্ট্রাইকার একে লোবা।

আরও পড়ুন: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় রোনাল্ডোর! জেনে নিন পর্তুগালের জার্সিতে CR7-এর সেরা ৫ পারফরম্যান্স সম্পর্কে

আনোয়ার আলীকে আপাতত চোটের কারণে পাচ্ছে না ইস্টবেঙ্গল। তার অনুপস্থিতিতে ইস্টবেঙ্গল ডিফেন্সের অবস্থা শোচনীয়। এই ম্যাচে চোট পেয়েছেন এডমুন্ড। সামনে ১৪ দিনের মধ্যে এসিএল টু ও আইএসএল মিলিয়ে তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে হাবাসের ছেলেরা। তার মাঝে টানা চার ম্যাচে জয়ের দেখা না পেয়ে অত্যন্ত অস্বস্তিতে লাল-হলুদ শিবির।