বাংলা হান্ট ডেস্ক: যেকোনো পেনশন স্কিম পেতে গেলে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে জমা দিতে হয় লাইফ সার্টিফিকেট (Life Certificate)। কিন্তু তার জন্য পোস্ট অফিস বা ব্যাঙ্কের লাইনে গিয়ে দাঁড়ানোর ঝক্কি থাকে। যার ফলে বয়স্কদের অসুবিধা সম্মুখীন হতে হয় অনেক সময়। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে ডিজিটাল পদ্ধতিতে আপনি লাইভ সার্টিফিকেট জমা দিতে পারবেন। কিভাবে তা সম্ভব সেই বিষয় বিস্তারিত তথ্য আছে প্রতিবেদনে রইল।
অফিসে না গিয়েই সেলফিতে জমা লাইফ সার্টিফিকেট (Life Certificate)
লাইফ সার্টিফিকেট হল জীবনের প্রমাণপত্র (Life Certificate)। এটি এমন একটি নথি যার মাধ্যমে আপনি নিশ্চিত করতে পারবেন যে পেনশনভোগী জীবিত রয়েছে। এর ফলে পেনশন চালু থাকে। পাশাপাশি পেনশনভোগী কে প্রতিবছর, এই সার্টিফিকেট বা শংসাপত্র জমা দিতে হয়।
তবে বর্তমান সময়, আপনিই লাইফ সার্টিফিকেট বাড়িতে বসে জমা দিতে পারবেন। এর জন্য আপনাকে আর লাইনে দাঁড়াতে হবে না। এই কাজটি করার জন্য আদার ভিত্তিক বায়োমেট্রিক পদ্ধতি বা ফেস অথেন্টিকেশন মাধ্যমে পেনশন ভোগীদের পরিচয় পত্র যাচাই করে বাড়িতে বসে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন।

আরও পড়ুন: আকভানের প্রভাবে আকাশপথে দুর্ভোগ, কলকাতা থেকে বাতিল একাধিক উড়ান
কি কি নথি লাগবে?
এই কাজে বসার আগে হাতে রাখতে হবে
পেনশনভোগীর আধার নম্বর
আধারের সঙ্গে কোনও মোবাইল নম্বর যুক্ত থাকতে হবে
পেনশন পেমেন্ট অর্ডার বা PPO নম্বর
ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর
পেনশনের ধরনও জেনে রাখুন
স্মার্ট ফোন বা ইন্টারনেট সংযোগ
কিভাবে ডিজিটাল লাইফ সার্টিফিকেট তৈরি করবেন?
এর জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপেল স্টোর থেকে দুটি অ্যাপ ডাউনলোড করতে হবে। প্রথমটি হল জীবন প্রমাণ ডিজিটাল লাইফ সার্টিফিকেট অপরটি হল আধার ফেস আরডি অ্যাপ। এরপর জীবন প্রমাণ অ্যাপ খুলে প্রথমে আধার নম্বর, মোবাইল নম্বর ও ইমেইল আইডি লিখতে হবে। তারপর পেনশনভোগী নিজেই অপারেট হিসেবে এই কাজ করতে পারেন। এরপর স্ট্যান অপশন এ গিয়ে ক্লিক করলে আধার ফেস আরডি অ্যাপের প্রয়োজন হবে। এর মাধ্যমে মুখের ছবি তুলতে হবে। এই কাজ ঠিকমত হলে তারপরের ধাপে যাওয়া যাবে।
কিভাবে লাইফ সার্টিফিকেট ডাউনলোড করবেন?
ডিজিটাল লাইফ সার্টিফিকেটের PDF কপি ডাউনলোড করা যায়।
jeevanpramaan.gov.in ওয়েবসাইটে যেতে হবে
সেখানে Download Life Certificate অপশন ক্লিক করতে হবে
যে উইন্ডো খুলবে সেখানে Pramaan ID এবং Captcha লিখলে OTP আসবে।
তারপরেই PDF ফাইলটি ডাউনলোড করা যাবে (Life Certificate)।












