বাংলা হান্ট ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটন টেস্ট ড্র হওয়ায় ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) দলের স্পিন বোলিং বিকল্প নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জোর দিয়ে বলেন যে, পিচ যখন ফ্ল্যাট হয়ে যায়, তখন এমন একজন প্রকৃত স্পিনার থাকা জরুরি। যিনি ম্যাচে প্রভাব ফেলতে পারেন। এই প্রসঙ্গে সৌরভ নেটমাধ্যমে (Social Media) লিখেছেন যে, এই সিরিজে ভারত (India National Cricket Team) সাদা বলের এবং এখন লাল বলের ক্রিকেটেও দুর্দান্ত খেলছে। তিনি বলেন, ‘ব্যাটিং পারফরম্যান্স চমৎকার ছিল… কিন্তু তাদের বুঝতে হবে যে দেশের বাইরে টেস্ট ম্যাচ জিততে হলে এই ধরনের পিচে একজন প্রকৃত স্পিনার প্রয়োজন।’ কারণ, পিচ সময়ের সঙ্গে সঙ্গে ফ্ল্যাট হয়ে যায়।’
টিম সিলেকশন নিয়ে প্রশ্ন তুললেন সৌরভ (Sourav Ganguly):
ওয়াশিংটন সুন্দরের ভূমিকা নিয়ে প্রশ্ন: জানিয়ে রাখি যে, সৌরভ ওয়াশিংটন সুন্দরের ভূমিকা নিয়েও কথা বলেছেন। তাঁর মতে, ওয়াশিংটন সুন্দর একজন অলরাউন্ডার হিসাবে খেলতে পারেন। এরপর তিনি রিস্ট স্পিনার কুলদীপ যাদব এবং বাঁ-হাতি স্পিনার মানব সুথারের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। সৌরভ জিজ্ঞাসা করেন, ‘কুলদীপ বা মানব সুথার কোথায়?’
India has been brilliant this series .. white ball and now red ball .. the batting application looked super .. but they must understand to win test matches away a genuine spinner is a must on pitches which get flat with time ..u have to play one in test cricket .. Washington can play as an allrounder ..@bcci
— Sourav Ganguly (@SGanguly99) November 23, 2026
উল্লেখ্য যে, ওয়েলিংটনে ভারত প্রথম ইনিংসে ৭২০ রান করে ৩৫২ রানের বিশাল লিড নিয়েছিল কিন্তু, নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৩৯ রান করে ম্যাচটি ড্র করতে সক্ষম হয়। ফ্ল্যাট পিচে ভারতীয় বোলাররা উইকেট নিতে হিমশিম খাচ্ছিলেন। শেষ দিনে ড্যারিল মিচেল এবং গ্লেন ফিলিপস ধৈর্য প্রদর্শন করে ভারতীয় বোলারদের সমস্যায় ফেলেন।
আরও পড়ুন: থুতুর ব্যবহার হয়নি বলেই ড্র ওয়েলিংটন টেস্ট? ICC-র নিয়মের দিকে প্রশ্ন তুললেন অধিনায়ক গিল
এই ম্যাচটি ভারতের বোলিং নিয়ে প্রশ্ন তুলেছে। ওয়াশিংটন সুন্দরের নিয়ন্ত্রণ ও ব্যাটিং সামগ্রিকভাবে গভীরতা এনে দলেও সৌরভের যুক্তি হল, ভারতের এমন একজন বিশেষজ্ঞ স্পিনারও প্রয়োজন, যিনি উইকেট নিতে সক্ষম। বিশেষ করে যখন পরিস্থিতি খুব একটা অনুকূল থাকে না।
আরও পড়ুন: থাইল্যান্ডের বিরুদ্ধে ৭-০ ব্যবধানে দুরন্ত জয়! Women’s Asian Champions Trophy-র সেমিফাইনালে ভারত
লক্ষ্য আগামী ম্যাচের দিকে: এমতাবস্থায়, টিম ইন্ডিয়ার মনোযোগ এখন আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হতে চলা ক্রাইস্টচার্চের দ্বিতীয় টেস্টের দিকে থাকবে। টিম ম্যানেজমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা একই বোলিং ইউনিট নিয়ে মাঠে নামবে নাকি কোনও পরিবর্তন আনবে। কুলদীপ যাদব এবং মানব সুথারকে নিয়ে সৌরভের প্রশ্নগুলিও তাৎপর্যপূর্ণ। কারণ, এই দুই স্পিনারের কেউই নিউজিল্যান্ড সিরিজের জন্য ভারতীয় দলে নেই। দু’জনেই এই বছরের অগাস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের অংশ ছিলেন। ওয়াশিংটন সুন্দরের পাশাপাশি বর্তমান দলে রবীন্দ্র জাদেজাই একমাত্র স্পিন বিকল্প।












