বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ব্যাট হাতে ২০১৪ সালে আইপিএল (IPL 2014) এলিমিনটার্স ম্যাচে এক অভাবনীয় ইনিংস খেলেছিলেন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) তারকা সুরেশ রায়না (Suresh Raina)। দলকে জেতাতে না পারলেও ভারতীয় দলের (Indian Cricket Team) প্রাক্তন তারকার আইপিএলে খেলা ২৫ বলে ৮৭ রানের ইনিংসটিকে আজ অবধি টেক্কা দিতে পারেনি কেউ। কিন্তু অবশেষে তার সেই ইনিংসকে পেছনে ফেললেন ভারতীয় ক্রিকেটের নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া ১৫ বছর বয়সী তারকা বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)।
এদিন রাইজিং স্টার্স এশিয়া কাপে সূর্যবংশীর ব্যাটের দাপটে ছিন্নভিন্ন হয়ে গিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী ‘এ’ দল। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে ইউএই ‘এ’ দলের দেওয়া ২৪৯ রানের টার্গেট বৈভব সূর্যবংশীর ব্যাটে ভর করে ১৪.৩ ওভারের মধ্যেই তাড়া করে নিলো ভারতীয় ‘এ’ দল। এদিন ব্যাট হাতে সূর্যবংশী যা করলেন, তাকে ব্যাখ্যা করতে গেলে বিশেষণ কম হয়ে যাবে। এদিন হাফসেঞ্চুরি সম্পূর্ণ করতে ১৬ বল খরচ করেছিলেন বৈভব। নিজের ইনিংসে এই নির্দিষ্ট সময়টা সবচেয়ে ধীরগতিতে ব্যাটিং করছিলেন তিনি।

কিন্তু তারপর বাকি ইনিংসজুড়ে তিনি ব্যাটিং করেন ৪০০-এর বেশি স্ট্রাইক রেট সহ। ২৮ বলে সম্পূর্ণ করেন শতরান। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে নিজের ৫৯ বলে দেড়শো রানের গণ্ডি ছোঁয়ার লিস্ট ‘এ’ ক্রিকেট রেকর্ড নিজের হাতেই ভেঙে ৪০ বলে দেড়শো রানের গণ্ডি পেরিয়ে যান। এরপর নিজের ইনিংসের ৫২ তম বলে তিনি দ্বিশতরানের মাইলফলক ছুঁয়ে ফেলেন।
আরও পড়ুন: শচীনকেও ভারতীয় দল থেকে ছেঁটে ফেলতো! BCCI ও কোচ গম্ভীরের ওপর ক্ষোভ প্রকাশ প্রাক্তন তারকার
এরমধ্যে নিজের প্রথম ২৫ বলে ৮৯ রান করেছিলেন বৈভব। এটি ছিল ফরম্যাট নির্বিশেষে পেশাদার ক্রিকেটে ২৫ বল খেলার পর কোনও ব্যাটারের সর্বোচ্চ স্কোর। এভাবেই ২০১৪ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে খেলা রায়নার ইনিংসকে টেক্কা দেন সূর্যবংশী।
আরও পড়ুন: ভাঙলেন ধোনির রেকর্ড! সেঞ্চুরি হাতছাড়া করে সৌরভ ও কোহলির অনাকাঙ্ক্ষিত রেকর্ড ছুঁলেন শুভমান গিল
তবে তার জন্য কোনও ক্ষোভ নেই প্রাক্তন ভারতীয় তারকার মনে। এই অবিশ্বাস্য ইনিংস দেখার পর সোশ্যাল মিডিয়ায় বৈভবকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনি। রায়না বলেছেন, “অসাধারণ এক প্রতিভা! এত কম বয়সে দ্বিশতক হাঁকানোই বলে দেয় বৈভব সূর্যবংশীর নির্ভীক মানসিকতা আর অসাধারণ সক্ষমতার কথা। বড় স্বপ্ন দেখা চালিয়ে যাও, উজ্জ্বল হয়ে ওঠো, তরুণ চ্যাম্পিয়ন!”












