বাংলাহান্ট ডেস্ক: নিরামিষ রান্না শুনলেই অনেকের মুখ ব্যাজার হয়ে যায়। পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ খাবার (Recipe) অনেকের মুখে রোচে না। কিন্তু যদি বলি নিরামিষ রান্নাও হতে পারে অতীব সুস্বাদু? নিরামিষ রান্না দিয়েও কিন্তু আমিষের স্বাদ ভোলানো সম্ভব। নিরামিষের দিনগুলিতে গালে হাত দিয়ে ভাবতে না বসে সহজেই বানিয়ে নিতে পারবেন কিছু সহজ পদ।
বেগুনের সহজ নিরামিষ রেসিপি (Recipe)
বেগুন বিভিন্ন রকম ভেদে জায়গা পায় খাবারের পাতে। কখনও ভাজা হিসেবে, কখনও শাকের মধ্যে বেগুন দিয়ে খাওয়া হয়ে থাকে। কিন্তু বেগুনের কোর্মা খেয়েছেন কখনও? নিরামিষ এই রান্না একবার চেখে দেখলে স্বাদ লেগে থাকবে জিভে। কীভাবে রাঁধবেন দেখে নিন রেসিপি-

বেগুনের কোর্মার উপকরণ:
বেগুন
গরম মশলা
হিং
তেজপাতা
আদাবাটা
লঙ্কা গুঁড়ো
হলুদ গুঁড়ো
টমেটো কুচি
টক দই
শাহি জিরে গুঁড়ো
জয়িত্রী গুঁড়ো
ঘি
আরও পড়ুন : আদৌ নিরাপদ বিক্রি হওয়া বোতলের জল? প্রশ্ন উঠতেই গ্রাহকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা Bisleri-র
বেগুনের কোর্মার প্রণালী: প্রথমে চৌকো করে কাটা বেগুন ডুবো তেলে ভেজে নিন। এবার ওই তেলে ফোরন দিন থেঁতো করা গরম মশলা, তেজপাতা আর হিং। এবার এর মধ্যে দিয়ে দিন আদা বাটা, টমেটো কুচি, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো (Recipe)। ভালো করে কষাতে থাকুন যতক্ষণ না তেল ছেড়ে আসছে।
আরও পড়ুন : সরকারি, সরকার পোষিত স্কুলে ভর্তির নিয়মের বিজ্ঞপ্তি প্রকাশ শিক্ষা দফতরের
এবার ফেটানো টক দই মিশিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিন। এবার মেশান স্বাদমতো নুন, চিনি আর ঘি। এবার দিয়ে দিন আগে থেকে ভেজে রাখা বেগুন। কিছুক্ষণ নাড়িয়ে ঢাকা দিয়ে দিন। মিনিট পাঁচেক পর শাহি জিরে গুঁড়ো আর জয়িত্রী গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন।












