সম্মানিক বৃদ্ধি থেকে পিএফ-পেনশন, বাজেটের আগে শ্রমিকদের জন্য একাধিক দাবি

Published on:

Published on:

Union Budget TUCC Seeks Honorarium Hike for ASHA and Anganwadi Workers

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় বাজেট (Union Budget) পেশের আগে বিভিন্ন শিল্প ও শ্রমিক সংগঠনের সঙ্গে বৈঠক করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগেই শ্রমিকদের জন্য একাধিক দাবি জানাল টিইউসিসি (TUCC)। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্মানিক বাড়ানো থেকে শুরু করে ছোট শিল্প ও নির্মাণ শ্রমিকদের চিকিৎসা এবং পেনশনের সুবিধা দেওয়ার দাবি জানিয়েছে সংগঠন।

বাজেটে (Union Budget) টাকা সম্মানিক বাড়ানোর দাবি?

সংগঠনের সাধারণ সম্পাদক এস পি তিওয়ারি জানিয়েছেন, একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা দিয়েও অনেক সুবিধা থেকে বঞ্চিত আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা। তাই আশা কর্মীদের মাসিক সম্মানিক ন্যূনতম ১০ হাজার টাকা, অঙ্গনওয়াড়ি কর্মীদের ১৫ হাজার এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের ১২ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি তাঁদের পিএফের আওতায় আনার কথাও বলা হয়েছে। এর জন্য কেন্দ্র ও রাজ্য সমান হারে টাকা জমা দেবে। নিয়মিত বেতন এবং অবসরের পর আর্থিক সুরক্ষার দাবিও জানিয়েছে সংগঠন।

Amidst the elections in 5 states, the Union Budget 2026 is set to be presented.

ছোট শিল্পের শ্রমিকদের জন্য বিশেষ প্রস্তাব

দেশে কর্মসংস্থান তৈরিতে ছোট ও মাঝারি শিল্পের বড় ভূমিকা রয়েছে। তবে অনেক ছোট সংস্থার মালিক চাইলেও কর্মীদের পিএফ ও ইএসআইয়ের সুবিধা দিতে পারেন না। এতে শ্রমিকরা বঞ্চিত হন, আবার মালিকদেরও আইনি সমস্যায় পড়তে হয়।

আরও পড়ুনঃ বাংলা অ্যাকাডেমিতে দুর্নীতির অভিযোগ, এবার ব্রাত্য বসুর বিরুদ্ধে তদন্তে নামছে প্রাক্তন বিচারপতির কমিশন

তাই মালিকদের পিএফ ও ইএসআই বাবদ জমা দেওয়ার টাকায় সরকারি ভরতুকির দাবি জানিয়েছে টিইউসিসি। এই খরচ কেন্দ্র ও রাজ্য সমানভাবে বহন করবে। শ্রমিকরা যাতে সরাসরি এই সুবিধা পান, তার জন্য স্বচ্ছ ও সুরক্ষিত ব্যবস্থা তৈরির কথাও বলা হয়েছে। এতে ছোট কারখানা, দোকান ও পরিষেবা সংস্থার বহু কর্মী চিকিৎসা বিমা ও পেনশনের সুবিধা পাবেন।

নির্মাণ শ্রমিকদের নিয়েও উঠল দাবি

কল্যাণ পর্ষদ থাকলেও বহু নির্মাণ শ্রমিক সারা জীবন কাজ করে চিকিৎসা ও পেনশনের সুবিধা পান না। তাই নির্মাণ ও অন্যান্য অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের ইএসআইসি ও ইপিএফওর আওতায় আনার দাবি উঠেছে। তাঁদের কাজের ধরন অনুযায়ী বিশেষ সুরক্ষা ব্যবস্থা তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে।

এর খরচ নির্মাণ শ্রমিক কল্যাণ পর্ষদের সেসের টাকা থেকে বহন করার কথা বলা হয়েছে। পাশাপাশি রাজ্যগুলিকে এই ব্যবস্থা চালুর নির্দেশ দেওয়া এবং কল্যাণ তহবিলের টাকা আটকে না রাখার অনুরোধ জানানো হয়েছে কেন্দ্রের কাছে। সংগঠনের মতে, এই ব্যবস্থা চালু হলে কাজের জায়গা বদল করলেও শ্রমিকদের চিকিৎসা ও পেনশনের সুবিধা বজায় থাকবে (Union Budget)।