বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) থেকে বাদ পড়েছেন মাস পাঁচেক আগে। অধিনায়ক হিসেবে দলকে বিশ্বকাপ জেতালেও ব্যাট হাতে অফফর্মে থাকার কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) দল থেকে ছেঁটে ফেলেছিল সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত একেবারেই মেনে নিতে পারেননি স্কাই। খুঁজছিলেন জবাব দেওয়ার মঞ্চ।
অবশেষে চলতি সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্ট সেই সুযোগ উপহার দিয়েছে সূর্যকুমার। ব্যাট হাতে মুম্বাইয়ের জার্সি গায়ে ফের একবার নিজের পরিচিত ছন্দে তান্ডব চালাচ্ছেন স্কাই। পরপর চার ম্যাচে তাকে নিজের সেই পরিচিত বিধ্বংসী রূপে পাওয়া গিয়েছে। তার ব্যাটের দাপটে উড়ে গিয়েছে ভারতীয় ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ ও প্রতিভাবান বোলাররা।

প্রথম ম্যাচেই হায়দ্রাবাদের বিরুদ্ধে ২১ বলে ৬০ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন তিনি। এরপরের ম্যাচে তিনি হয়ে উঠেন আরও বিধ্বংসী। গুজরাটের বোলারদের ধ্বংস করে ২৯ বলে ৮২ রানের একটি প্রলয়ঙ্করী ইনিংস খেলেন তিনি। গোয়ার বিরুদ্ধে বড় রানের ইনিংস না খেললেও মাত্র ১২ বল খেলে ২৫ রান করেন তিনি। আর গতকাল সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্টে ওড়িশার বিরুদ্ধে ম্যাচে ২৯ বলে ৪৬ রানের একটি চোখ ধাঁধানো ইনিংস খেলেন তিনি।
আরও পড়ুন: শুভমান গিলের ডাকে সাড়া দিলো না ICC! বলে লালার ব্যবহার নিয়ে অবস্থানে অনড় সর্বোচ্চ নিয়ামক সংস্থা
কিন্তু এরপরেও সূর্যকুমার যাদবের ভারতীয় দলে প্রত্যাবর্তনের সম্ভাবনা নেই বললেই চলেম বিসিসিআইয়ের এক সূত্র নাম গোপন রাখার শর্তে জানিয়েছে, “আপাতত আমাদের দল গঠনের পরিকল্পনায় সূর্য নেই। সাদা বলের ক্রিকেটে আমরা যশস্বী জয়সওয়ালের মতো যোগ্য তরুণের জন্যও কোনও জায়গা করে দিতে পারছি না। হ্যাঁ, সূর্য কঠোর পরিশ্রম করছে এবং লিস্ট ‘এ’ ক্রিকেটে ভালো পারফর্মও করছে। তবে প্রশ্ন হলো, বর্তমান ভারতীয় দলে তাকে কোথায় জায়গা দেওয়া যায়? এই মুহূর্তে আসলে কোনও জায়গাই খালি নেই। আমরা যখন যশস্বী জয়সওয়ালের মতো একজন তরুণ খেলোয়াড়কেই সাদা বলের দলে জায়গা দিতে পারছি না, তখন বর্তমান দল গঠনে সূর্য কোথায় মানিয়ে নেবে? সব মিলিয়ে, বর্তমান পরিস্থিতিতে আমরা তাকে দলে নেওয়ার কথা বিবেচনা করছি না।”
আরও পড়ুন: ভাঙলেন ধোনির রেকর্ড! সেঞ্চুরি হাতছাড়া করে সৌরভ ও কোহলির অনাকাঙ্ক্ষিত রেকর্ড ছুঁলেন শুভমান গিল
চলতি বছরের শুরুর দিকে ভারতকে টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর অভিযানে নেতৃত্ব দিলেও, দীর্ঘ সময় ধরে ব্যাট হাতে ফর্মের অভাবে ভোগার কারণে সূর্যকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়। এই আগ্রাসী ভারতীয় ব্যাটার গত বছর কোনও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে হাফসেঞ্চুরিও হাঁকাতে ব্যর্থ হন। এমনকি ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পথেও প্রথম সারির দলগুলোর বিরুদ্ধে তিনি কোনও ম্যাচে উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। তার এই বাজে ফর্ম অব্যাহত থাকে আইপিএল ২০২৬-এও, যেখানে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১৩ ইনিংসে মাত্র ২০.৭৭ গড়ে মোট ২৭০ রান সংগ্রহ করেন।












