এবার কাঁপাবে উত্তুরে হাওয়া! পাঁচ ডিগ্রি পর্যন্ত নামতে পারে দক্ষিণবঙ্গের পারদ, আজকের আবহাওয়ার খবর

Published on:

Published on:

Kolkata winter weather update 6th November 2025

বাংলা হান্ট ডেস্কঃ ধীরে ধীরে কলকাতা-সহ গোটা রাজ্যে ঠান্ডা পড়তে শুরু করেছে। গত দু’দিন ধরে আকাশ পরিষ্কার রয়েছে। সকাল থেকে রোদ উঠলেও উত্তরে হাওয়ার কারণে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। বরং আগামী কয়েক দিনে পাঁচ ডিগ্রি পর্যন্ত কমতে পারে রাজ্যের বিশেষ করে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) তাপমাত্রা। আজ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর রাজ্যের কোথায় কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠবে। রাতের তাপমাত্রা কমলেও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রির আশপাশে থাকতে পারে।

South Bengal Weather even at the end of february the bite of winter

আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

মঙ্গলবার থেকেই কলকাতায় (Kolkata Weather Update) বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। বুধবার সকালে এক ধাক্কায় তিন ডিগ্রি কমেছে শহরের তাপমাত্রা। আজও কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে উত্তুরে হাওয়ার কারণে সকাল ও রাতের দিকে ঠান্ডা বেশি অনুভূত হবে। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

আরও পড়ুনঃ লাগামছাড়া বাজারদর, তিন দিনের মধ্যে দাম কমানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর! অভিযানে ইবি

আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও (North Bengal Weather) ঠান্ডা বাড়ছে। সকাল থেকেই বিভিন্ন জেলা কুয়াশায় ঢেকে যাচ্ছে। কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে আসছে। আজও উত্তরের সমস্ত জেলায় কুয়াশার দাপট থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী চার-পাঁচ দিন উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

সবশেষে বলা যায়, নভেম্বরের শেষের দিকে রাজ্যে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আরও ঠান্ডা পড়তে পারে। আগামী কয়েক দিন আকাশ পরিষ্কার থাকার পাশাপাশি তাপমাত্রাও ধীরে ধীরে কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।