নভেম্বরেই ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, কোথায় দেখা যাবে রেজাল্ট?

Published on:

Published on:

WBCHSE major update regarding the publication of Higher Secondary results

বাংলাহান্ট ডেস্ক : আগামী ২৭ নভেম্বর উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টারের ফলাফল প্রকাশিত হতে চলেছে। উচ্চ মাধ্যমিক (Higher Secondary Exam) শিক্ষা সংসদের জারি করা হয়েছে বিবৃতি। ওই বিবৃতি অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ প্রকাশিত হবে ফলাফল। দুপুর ৩ টে নাগাদ ওয়েবসাইট ও অ্যাপ থেকে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল দেখতে পারবেন ছাত্রছাত্রীরা।

কোথায় দেখা যাবে উচ্চ মাধ্যমিকের (Higher Secondary Exam) তৃতীয় সেমিস্টারের ফলাফল

জানিয়ে রাখি, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট https://result.wb.gov.in এ দেখা যাবে রেজাল্ট। এছাড়া www.results.shiksha ওয়েবসাইটেও ছাত্রছাত্রীরা দেখতে পারবেন ফলাফল।

Higher Secondary Exam third semester result

কখন দেখা যাবে রেজাল্ট: স্কুলের তরফে https://wbchseapp.wb.gov.in/portal/sec_users/login এই ওয়েবসাইটে লগইন করে পরীক্ষার্থীদের রেজাল্ট ডাউনলোড করা যাবে। এদিন আড়াইটেয় ফলাফল প্রকাশিত হবে, তবে ৩ টে থেকে বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপে দেখা যাবে ফলাফল।

আরও পড়ুন : দুয়ের বেশি সন্তান থাকলে… পিতৃত্বকালীন ছুটি নিয়ে বড় ঘোষণা হাইকোর্টের

সেমিস্টার পদ্ধতিতে হয় পরীক্ষা: বর্তমানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam) হয় সেমিস্টার সিস্টেমে। গত বছরের থেকেই সেমেস্টার পদ্ধতি চালু হয়েছে উচ্চ মাধ্যমিকে। সেমিস্টার সিস্টেম শুরু হয়েছে একাদশ দ্বাদশ শ্রেণিতে। বছরে দুবার করে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও (Higher Secondary Exam)।

আরও পড়ুন : বোল্লা কালীপুজো উপলক্ষে বিশেষ উদ্যোগ, এই স্টেশনে দাঁড়াবে অতিরিক্ত ৫ জোড়া ট্রেন

আগামী ২৭ নভেম্বর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট https://result.wb.gov.in এবং www.results.shiksha ওয়েবসাইটেও দেখা যাবে রেজাল্ট।